'অপারেশন সার্চলাইট' মুক্তিযুদ্ধের সূচনা করেছিল — ব্যাখ্যা করো ।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চের অপারেশন সার্চলাইটের ঘটনা মুক্তিযুদ্ধের সূচনা করেছিল । ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর রাজনৈতিক সংকট আরো তীব্র হয়। অন্যদিকে সংকট নিরসনের চেষ্টা না করে ইয়াহিয়া খান আলোচনার নামে কালক্ষেপণ করে পূর্ব পাকিস্তান আক্রমণের প্রস্তুতি নিতে থাকেন। প্রস্তুতি সম্পন্ন হলে তিনি টিক্কা খানকে পূর্ব পাকিস্তানে গণহত্যা পরিচালনার নির্দেশ দেয়। নির্দেশ মোতাবেক টিক্কা খান অপারেশন সার্চলাইট নামে খ্যাত অভিযানের মাধ্যমে ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র মানুষের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এ ঘটনার প্রতিবাদে ২৬ মার্চ থেকে বাঙালির মহান মুক্তিযুদ্ধ শুরু হয়।
HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল
'অপারেশন সার্চলাইট' মুক্তিযুদ্ধের সূচনা করেছিল — ব্যাখ্যা করো ।
উত্তর