শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে করো, উক্ত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে? তোমার মতামত বিশ্লেষণ করো।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল । বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অনেক। ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সর্বাপেক্ষা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবক্ষেত্রে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সে স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে। ১৯৭০-এর নির্বাচনের ফলাফলে ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও পশ্চিম পাকিস্তানি সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। এর প্রতিবাদে স্বাধীন বাংলা ছাত্র পরিষদের ডাকে ২ মার্চ ধর্মঘট পালিত হয়। ৩ মার্চ ছাত্রলীগ পল্টন ময়দানে বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া ৪ ও ৬ মার্চ অর্ধবেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয় এবং সর্বশেষ সামরিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে ৭ মার্চ বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। এর পর ২৬ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। মূলত, এ নির্বাচনের মাধ্যমেই বাঙালিরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সর্বশক্তি দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে । পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনে বাঙালি জাতির আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পায়, যা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়।

HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল

তুমি কি মনে করো, উক্ত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্…

উদ্দীপক

ক্রমিক নং রাজনৈতিক দল প্রাপ্ত আসন ১. আওয়ামী লীগ (সংরক্ষিত মহিলা আসনসহ) ১৬৭ ২. পাকিস্তান পিপলস পার্টি (সংরক্ষিত মহিলা আসনসহ)

উত্তর

বাংলাদেশের সাংবিধানিক নাম হলো 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"।

উত্তর

১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীসহ সাধারণ মানুষকে নিয়ে যে বাহিনী গঠিত হয়েছিল সেই বাহিনীকে মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী বলা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র, যুবক, কৃষক-শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীসহ সাধারণ মানুষকে নিয়ে গড়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনী। এই বাহিনীর সরকারি নাম দেওয়া হয়েছিল গণবাহিনী বা এফএফ (ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা)। এই মুক্তিযোদ্ধারা প্রধানত গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করতো। ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রুপক্ষের ওপর অতর্কিত হামলা করে সরে পড়াই হলো গেরিলা যুদ্ধ। খাল-বিল, নদ-নদী ও বন-জঙ্গলে পরিপূর্ণ তৎকালীন বাংলাদেশে গেরিলা যুদ্ধ কার্যকর হয়েছিল।

উত্তর

উদ্দীপকের সারণিটি পাকিস্তান আমলের ১৯৭০ সালের নির্বাচনকে নির্দেশ করে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের সর্বপ্রথম নির্বাচন। পূর্ব পাকিস্তানের জন্য এ নির্বাচনের ফলাফল ছিল চমকপ্রদ। শুধু তাই নয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে এ নির্বাচনের ফলাফল অভূতপূর্ব প্রভাব ফেলে। উদ্দীপকের সারণিতে এ নির্বাচনের ফলাফল তুলে ধরা হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত জাতীয় পরিষদের ১৬৯টি সাধারণ আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনসহ ১৬৭টি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্য দুটি আসনের মধ্যে নির্বাচিত হন পিডিপি প্রধান জনাব নূরুল আমিন ও চাকমা ত্রিদিব রায়। অন্যদিকে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত ১৪৪টি আসনের মধ্যে সে অঞ্চলের প্রধান দল জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি সাধারণ ৮৩টি আসন লাভ করে। বাকি আসনগুলোর মধ্যে পাকিস্তান মুসলিম লীগ (কাউন্সিল) ৭টি, পাকিস্তান মুসলিম লীগ (কাইয়ুম) ৯টি, পাকিস্তান মুসলিম লীগ (কনভেনশন) ২টি, জমিয়ত উল উলামায়ে ইসলাম পায় ৭টি আসন। এছাড়া মারকাযী জমিয়ত- উল-উলেমা ৭টি, জামায়াত ইসলামি পাকিস্তান ৪টি। ন্যাশনাল আওয়ামী পার্টি ৬টি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ১টি এবং স্বতন্ত্র দল ১৩টি আসন পায়। উদ্দীপকে এই ফলাফলই সারণি আকারে উল্লেখ করা হয়েছে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের সারণি পাকিস্তান আমলের ১৯৭০ সালের নির্বাচনকে নির্দেশ করে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল । বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অনেক। ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সর্বাপেক্ষা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবক্ষেত্রে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সে স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে। ১৯৭০-এর নির্বাচনের ফলাফলে ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও পশ্চিম পাকিস্তানি সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। এর প্রতিবাদে স্বাধীন বাংলা ছাত্র পরিষদের ডাকে ২ মার্চ ধর্মঘট পালিত হয়। ৩ মার্চ ছাত্রলীগ পল্টন ময়দানে বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া ৪ ও ৬ মার্চ অর্ধবেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয় এবং সর্বশেষ সামরিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে ৭ মার্চ বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। এর পর ২৬ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। মূলত, এ নির্বাচনের মাধ্যমেই বাঙালিরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সর্বশক্তি দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে । পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনে বাঙালি জাতির আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পায়, যা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়।
HSCIslamic History 2nd paperChapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল ব্রিজের পাশে একটি গণকবর আছে। এটি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'কোদাল দিয়ে মাটি খুঁড়তেই বের হয়ে আসল মানুষের হাড়-গোর আর পঁচা লাশ। পাশাপাশি দুইটা বিশাল গর্ত। আনুমানিক তিন চারশ মানুষের মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। এগুলো স্বাধীনতা সংগ্রামী ও নিরপরাধ মানুষের সমাধি। হানাদার বাহিনী এবং রাজাকার আল বদরদের হাতে তারা শহিদ হয়েছেন।'

Comilla · 2017

ক
ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
খ
ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গ্যাটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।

Comilla · 2017

ক
লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
খ
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?
গ
আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও সেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চলের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।

Comilla · 2017

ক
সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ
অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যউদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? বদ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করউদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখঅসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।