শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষী? ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপকের চিত্রটি পাকিস্তানি বাহিনী কর্তৃক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার ঘটনার সাক্ষী। নিচে তা ব্যাখ্যা দেওয়া হলো- ২৯ অগ্রহায়ণ ১৩৭৮ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ১৯৭১ বাঙালি জাতির জীবনে একটি নতুন দিন। ২৭৬ দিনের মহান মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। ১৫ ডিসেম্বরের বিকেল ৫টা থেকে ১৬ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত মিত্রবাহিনীর বিমান হামলা বিরত ছিল। এ সময়ের মধ্যে পাকিস্তানি বাহিনীর প্রধান লে. জেনারেল নিয়াজীকে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। দিল্লিস্থ মার্কিন দূতাবাসের মাধ্যমে লে. জেনারেল নিয়াজী নিঃশর্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত জানিয়ে দেন। বাংলাদেশ সরকারের পক্ষে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড জনাব এ. কে. খন্দকার যৌথবাহিনীর অধিনায়ক লে. জেনারেল অরোরা ও চিফ অব স্টাফ মেজর জেনারেল জাকব দুপুর ১টা নাগাদ ঢাকা এসে পৌছেন। আত্মসমর্পণের খবর বেতারে প্রচারের ফলে হাজার হাজার লোক 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে রেসকোর্স ময়দানে হাজির হন। 'জয় বাংলা' স্লোগান ঢাকার আকাশ- বাতাস মুখরিত হয়ে ওঠে। রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলের একদিকে লে. জে. নিয়াজী ও লে. জে. জগজিৎ সিং অরোরা বসেন। যুদ্ধে আত্মসমর্পণের সকল নিয়ম পাকিস্তানি বাহিনী! অনুসরণের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়। আত্মসমর্পণের নিয়মানুযায়ী লে. জেনারেল নিয়াজী তার কোমরের বেল্ট হতে সুদৃশ্য রিভলভার ও লে. জেনারেল ব্যাজ খুলে লে. জেনারেল অরোরাকে দেন। নিয়াজির সাথে পরাজিত পাকিস্তান সামরিক বাহিনীর প্রায় ৯৩ হাজার সৈন্য আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের অনুষ্ঠানটি ছিল মাত্র কয়েক মিনিটের। আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনাদের যুদ্ধবন্দি হিসেবে নিরাপত্তার স্বার্থে দ্রুত সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি জেনারেল নিয়াজীর আত্মসমর্পণের ঘটনার মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জনের দৃশ্য।

HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল

উদ্দীপকের চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষী? ব্যাখ্যা দাও।

উদ্দীপক

question image

Dhaka · 2023

উত্তর

বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।

উত্তর

মুক্তিযুদ্ধে নারীরা পুরুষের পাশাপাশি মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এর বাইরে বিপুলসংখ্যক নারী মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, অস্ত্র লুকিয়ে রেখে, সেবা দিয়ে নানাভাবে সহায়তা করেছেন। এমনকি প্রত্যক্ষ যুদ্ধে নারীর অংশগ্রহণের দৃষ্টান্তও কম নয়।

উত্তর

উদ্দীপকের চিত্রটি পাকিস্তানি বাহিনী কর্তৃক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার ঘটনার সাক্ষী। নিচে তা ব্যাখ্যা দেওয়া হলো- ২৯ অগ্রহায়ণ ১৩৭৮ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ১৯৭১ বাঙালি জাতির জীবনে একটি নতুন দিন। ২৭৬ দিনের মহান মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। ১৫ ডিসেম্বরের বিকেল ৫টা থেকে ১৬ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত মিত্রবাহিনীর বিমান হামলা বিরত ছিল। এ সময়ের মধ্যে পাকিস্তানি বাহিনীর প্রধান লে. জেনারেল নিয়াজীকে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। দিল্লিস্থ মার্কিন দূতাবাসের মাধ্যমে লে. জেনারেল নিয়াজী নিঃশর্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত জানিয়ে দেন। বাংলাদেশ সরকারের পক্ষে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড জনাব এ. কে. খন্দকার যৌথবাহিনীর অধিনায়ক লে. জেনারেল অরোরা ও চিফ অব স্টাফ মেজর জেনারেল জাকব দুপুর ১টা নাগাদ ঢাকা এসে পৌছেন। আত্মসমর্পণের খবর বেতারে প্রচারের ফলে হাজার হাজার লোক 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে রেসকোর্স ময়দানে হাজির হন। 'জয় বাংলা' স্লোগান ঢাকার আকাশ- বাতাস মুখরিত হয়ে ওঠে। রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলের একদিকে লে. জে. নিয়াজী ও লে. জে. জগজিৎ সিং অরোরা বসেন। যুদ্ধে আত্মসমর্পণের সকল নিয়ম পাকিস্তানি বাহিনী! অনুসরণের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়। আত্মসমর্পণের নিয়মানুযায়ী লে. জেনারেল নিয়াজী তার কোমরের বেল্ট হতে সুদৃশ্য রিভলভার ও লে. জেনারেল ব্যাজ খুলে লে. জেনারেল অরোরাকে দেন। নিয়াজির সাথে পরাজিত পাকিস্তান সামরিক বাহিনীর প্রায় ৯৩ হাজার সৈন্য আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের অনুষ্ঠানটি ছিল মাত্র কয়েক মিনিটের। আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনাদের যুদ্ধবন্দি হিসেবে নিরাপত্তার স্বার্থে দ্রুত সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি জেনারেল নিয়াজীর আত্মসমর্পণের ঘটনার মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জনের দৃশ্য।

উত্তর

এটি বাংলাদেশের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ তথা বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। কেননা এদিনে বিশ্ব ইতিহাসে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হয়। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ জন্ম নেয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসকের বৈষম্য আর শোষণের শিকার হয়। বাংলার মানুষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে শোষিত হয়। অবশেষে বাংলার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করে স্বায়ত্তশাসন লাভের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী দাবি না মেনে দমননীতি চালায়। ফলে বাঙালি ক্রমশ মুক্তি আন্দোলনে সচেতন হয়। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা বিজয়ী হলেও তারাক্ষমতা হস্তান্তরে অনীহা করে এবং ২৫ মার্চ গণহত্যা শুরু করে। এমতাবস্থায় বাংলার নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে। বাঙালি জাতি ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে বিশ্বে সার্বভৌম বাংলাদেশ জন্ম নেয়। তাই শোষণের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে জয় লাভ বিশ্ব ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ।
HSCIslamic History 2nd paperChapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল ব্রিজের পাশে একটি গণকবর আছে। এটি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'কোদাল দিয়ে মাটি খুঁড়তেই বের হয়ে আসল মানুষের হাড়-গোর আর পঁচা লাশ। পাশাপাশি দুইটা বিশাল গর্ত। আনুমানিক তিন চারশ মানুষের মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। এগুলো স্বাধীনতা সংগ্রামী ও নিরপরাধ মানুষের সমাধি। হানাদার বাহিনী এবং রাজাকার আল বদরদের হাতে তারা শহিদ হয়েছেন।'

Comilla · 2017

ক
ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
খ
ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গ্যাটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।

Comilla · 2017

ক
লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
খ
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?
গ
আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও সেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চলের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।

Comilla · 2017

ক
সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ
অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যউদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? বদ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করউদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখঅসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।