শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের কোন হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের ২৫শে মার্চ কালরাত্রির হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯৭১ সালে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের পর রাজনৈতিক সংকট আরও তীব্র হয়। অন্যদিকে সংকট নিরসনের চেষ্টা না করে ইয়াহিয়া খান আলোচনার নামে কালক্ষেপণ করে পূর্ব পাকিস্তান আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। পরবর্তীতে ১৯৭১ সালের ২৫ শে মার্চ তার নির্দেশে টিক্কা খান গণহত্যা চালায়। রাতের অন্ধকারে শহরের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত নাগরিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ও দেশের অন্যত্র একইভাবে পাকবাহিনী গণহত্যায় মেতে উঠে। এ রাতে তারা শুধু ঢাকায় প্রায় ৭০ হাজার বাঙালি কে হত্যা করে। ঢাকার বাইরে ও তাদের এই নৃশংস হত্যাযজ্ঞ পরিচালিত হয়। এই হত্যাযজ্ঞের সাংকেতিক নাম দেন তারা অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট এ নীল নকশা তৈরি করেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং রাও ফরমান আলী। এই ঘৃণ্য অপারেশনে পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরীতে পরিণত করে। উদ্দীপকেও চলচ্চিত্রটিতে বাঙ্গালীদের উপর পাক হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তথা মুক্তিযুদ্ধের শুরুর দিকের বাঙালির উপর হত্যাযজ্ঞের বিষয়ে বলা হয়েছ। তাই বলা যায়, উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের ২৫শে মার্চ কালরাত্রির হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়েছে।

HSC Islamic History 2nd paper Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় · সৃজনশীল

উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের কোন হত্যাযজ্…

উদ্দীপক

মনীষা নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা চলচিত্রটি দেখছিল। মুভিটিতে সে আমাদের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে বাঙ্গালীদের উপর পাক বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ দেখে বিস্মিত হয়। সিনেমায় দেখানো হচ্ছিল কিভাবে নিরাপরাধ বাঙ্গালীদের ধরে হত্যা করেছে পাক বাহিনী। তাছাড়া বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার যুব সমাজকে কিভাবে আত্মত্যাগী উজ্জীবিত করেছিল তা খুব সাবলীলভাবে মুভিতে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।

Sylhet · 2021

উত্তর

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

উত্তর

১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী বাঙ্গালীদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে সেই অপারেশনটির সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞটি ছিল তাদের পূর্বপরিকল্পিত। আর এই হত্যাযজ্ঞ টি সাংকেতিক নাম তারা দিয়েছিল অপারেশন সার্চলাইট।

উত্তর

উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের ২৫শে মার্চ কালরাত্রির হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯৭১ সালে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের পর রাজনৈতিক সংকট আরও তীব্র হয়। অন্যদিকে সংকট নিরসনের চেষ্টা না করে ইয়াহিয়া খান আলোচনার নামে কালক্ষেপণ করে পূর্ব পাকিস্তান আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। পরবর্তীতে ১৯৭১ সালের ২৫ শে মার্চ তার নির্দেশে টিক্কা খান গণহত্যা চালায়। রাতের অন্ধকারে শহরের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত নাগরিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ও দেশের অন্যত্র একইভাবে পাকবাহিনী গণহত্যায় মেতে উঠে। এ রাতে তারা শুধু ঢাকায় প্রায় ৭০ হাজার বাঙালি কে হত্যা করে। ঢাকার বাইরে ও তাদের এই নৃশংস হত্যাযজ্ঞ পরিচালিত হয়। এই হত্যাযজ্ঞের সাংকেতিক নাম দেন তারা অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট এ নীল নকশা তৈরি করেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং রাও ফরমান আলী। এই ঘৃণ্য অপারেশনে পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরীতে পরিণত করে। উদ্দীপকেও চলচ্চিত্রটিতে বাঙ্গালীদের উপর পাক হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তথা মুক্তিযুদ্ধের শুরুর দিকের বাঙালির উপর হত্যাযজ্ঞের বিষয়ে বলা হয়েছ। তাই বলা যায়, উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের ২৫শে মার্চ কালরাত্রির হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়েছে।

উত্তর

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল, এই বিষয়ে নিম্নে মতামত ব্যক্ত করা হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ভাষনটি মূলত ছিল বাঙ্গালীদের স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের একটি দিকনির্দেশনা। পুরো বাঙালি জাতিকে উদ্দীপ্ত করতে পেরেছিলো এই ভাষণটি। পরবর্তীতে ১৯৭১ সালে ২৬ শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করেন। এতে করে সাত কোটি নিরস্ত্র, শান্তিপ্রিয় বাঙালি সশস্ত্র যোদ্ধায় পরিণত হয়। তৈরি হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য। সমগ্র বাঙালি জাতি জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাঙ্গালীদের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস গড়ে ওঠে। সমগ্র বাঙালি জাতি তখন স্বাধীনতা অর্জনের জন্য উজ্জীবিত হয়ে উঠে। নিজেদের অধিকার আদায়ের জন্য সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে তুলে অপ্রতিরোধ্য আক্রমণ। এই আক্রমণের ফলেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। আমরা অর্জন করি স্বাধীনতা। বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীদের নির্যাতনের শিকার হলেও মূলত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার ফলেই স্বাধীনতার জন্য সচেষ্ট হয়ে ওঠে এবং উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই বলা যায়, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল।
HSCIslamic History 2nd paperChapter 6 : স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল ব্রিজের পাশে একটি গণকবর আছে। এটি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'কোদাল দিয়ে মাটি খুঁড়তেই বের হয়ে আসল মানুষের হাড়-গোর আর পঁচা লাশ। পাশাপাশি দুইটা বিশাল গর্ত। আনুমানিক তিন চারশ মানুষের মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। এগুলো স্বাধীনতা সংগ্রামী ও নিরপরাধ মানুষের সমাধি। হানাদার বাহিনী এবং রাজাকার আল বদরদের হাতে তারা শহিদ হয়েছেন।'

Comilla · 2017

ক
ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
খ
ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যার বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গ্যাটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।

Comilla · 2017

ক
লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
খ
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?
গ
আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও সেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চলের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।

Comilla · 2017

ক
সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ
অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যউদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়?ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? বদ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করউদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখঅসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়?সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।