পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা হয় না কেন?
উত্তর: পূর্ণাঙ্গ আরোহে কতকগুলো দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এই আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এ কারণে এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। যেহেতু পূর্ণাঙ্গ আরোহে আরোহের মধ্যে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না, তাই পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা হয় না কেন?
উত্তর
