Chapter 3 : আরোহের প্রকারভেদ Logic 2nd Paper

HSC Logic 2nd Paper এর Chapter 3 : আরোহের প্রকারভেদ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১,৬৪৯

প্রশ্ন

Logic 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCLogic 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image AB = BC = CD = AD দৃশ্যকল্প-২: 'জ্ঞানানুরাগী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের প্রত্যেকের গণিতের খাতা স্বতন্ত্রভাবে নিরীক্ষণ করে ফলাফল পেলাম, সবাই ৮০ এর উপরে নম্বর পেয়েছে। অতএব বলা যায় যে উক্ত কলেজের দ্বিতীয় বর্ষের সব ছাত্রী হয় গণিতে A+ প্রাপ্ত ।

Barisal · 2017

ক
অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর

যে সব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্যে আরোহমূলক লম্ফ অনুপস্থিত তাকে অপ্রকৃত আরোহ (Improper Induction) বলে ।
খ
আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

উত্তর

আরোহমূলক লম্ফকে (Inductive Leap) আরোহের প্রাণ বলা হয়। কারণ আরোহমূলক লম্ফ ছাড়া আরোহের সিদ্ধান্ত গ্রহণ করা অসম্ভব। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিক, জানা থেকে অজানায় গমন প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। যেমন— হিমেল, শিমুল, পলাশের মৃত্যু দেখে অনুমান করি 'সকল মানুষ হয় মরণশীল'। এক্ষেত্রে সকল মানুষের মৃত্যু দেখতে হয় না। বস্তুত আমরা আরোহ অনুমানে কোনো জাতি বা শ্রেণির বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে ঐ জাতি বা শ্রেণির সকল সদর্থক দৃষ্টান্ত সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত নেই। আর এ বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে যাওয়ার ভিত্তি হচ্ছে আরোহমূলক লম্ফ। তাই আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় ।
গ
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ যুক্তিসাম্যমূলক আরোহের প্রকাশ ঘটেছে যুক্তিসাম্যমূলক আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। এ আরোহে প্রথমে একটি বিশেষ দৃষ্টান্ত প্রমাণ করা হয়। এরপর ঐ দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সমজাতীয় অন্যান্য সকল দৃষ্টান্ত প্রমাণ করা হয়। যুক্তিসাম্যমূলক আরোহ সম্পর্কে ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল ( John Stuart Mill) বলেন, “যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণিভুক্ত অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়। এই নীতির ওপর নির্ভর করে একটি সার্বিক বাক্য স্থাপন করার প্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে।' বস্তুত এ আরোহের অনুমান প্রক্রিয়া জ্যামিতিতে বিশেষভাবে প্রয়োগ করা হয় ।
ঘ
দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো।

উত্তর

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত আরোহ হলো পূর্ণাঙ্গ আরোহ (Perfect Induction)। যা প্রকৃতপক্ষেই কোনো আরোহ নয় । যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের (Observation) ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য (Universal Proposition) প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে । পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- লিচু বাগানের বিশটি গাছের প্রতিটিই পর্যবেক্ষণ করে যখন আর অন্য কোনো ফলের গাছ না পাওয়া যায় কেবল তখনই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বাগানের সব গাছ লিচুর। বস্তুত, আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত বিধায় একে প্রকৃত আরোহ বলা যায় না । পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ সত্যিকারের আরোহ নয়। কারণ ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) মনে করেন, পূর্ণাঙ্গ আরোহ নিছক জ্ঞাত ঘটনাবলির সংক্ষিপ্ত সমষ্টিকরণ। উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। পাশাপাশি এ বাক্যটি দেখতে সার্বিক হলেও প্রকৃত প্রস্তাবে তা সার্বিক নয়। এ দুটি কারণে আমি মনে করি পূর্ণাঙ্গ আরোহ আদৌ কোনো আরোহ নয় ।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-১: ক্রীড়া শিক্ষক তার ২০ জন ছাত্রের মধ্যে লক্ষ করলেন, শফিক হাই জাম্পে ভালো, টনিও হাই জাম্পে ভালো, তার বন্ধু নির্মলও হাই জাম্পে ভালো। এভাবে তিনি খেয়াল করলেন তার সব ছাত্রই হাই জাম্পে ভালো। তিনি প্রধান শিক্ষককে বললেন, আমি দেখছি, এ যাবৎ যে সব ছাত্র বিভিন্ন ক্লাব থেকে কলেজে ভর্তি হয়েছে— তারা সবাই হাই জাম্পে ভালো। সুতরাং ক্লাবের সবাই হাই জাম্পে ভালো । দৃশ্যপট-২: রাকীব ও সাকীব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকীব গণিতে নব্বই পেয়েছে। অতএব সাকীবও গণিতে নব্বই পাবে।

Barisal · 2017

ক
প্রকৃত আরোহ কী?

উত্তর

যে অনুমান প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্যে হিসেবে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ (Proper Induction) বলে ।
খ
ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

উত্তর

আরোহমূলক লম্ফ (Indutive Leap) না থাকার কারণে ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় । ঘটনা সংযোজন কথাটির ইংরেজি প্রতিশব্দ 'Colligation of Facts | এর অর্থ 'এক সাথে বাঁধা'। ব্রিটিশ যুক্তিবিদ হিউয়েল ( Whewell ) সর্বপ্রথম এই যুক্তিপদ্ধতির ধারণা দেন। তিনি মনে করেন, ঘটনা সংযোজন ঘটনাবলির যোগফল মাত্র। অনুমানে আমরা প্রত্যক্ষলব্ধ কতগুলো ঘটনাকে একটা সার্বিক ধারণার সাথে যুক্ত করে থাকি । যেমন- কতিপয় বালক একই পোশাকে বই-খাতা হাতে নিয়ে স্কুলে যাচ্ছে। এ দৃশ্য দেখে আমরা সিদ্ধান্ত নেই, তারা হয় ছাত্র। অর্থাৎ এখানে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। এ কারণেই ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয়।
গ
দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর

দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের অসাধু সাদৃশ্যানুমানের অনুপপত্তি ঘটেছে। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান (Bad Analogy) বলে। যেমন—মানুষ ও অন্যান্য প্রণীর ক্ষেত্রে জন্ম, খাদ্যগ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার ও সংবেদন রয়েছে। মানুষের বৃদ্ধি আছে। অতএব, অন্যান্য প্রাণীরও বৃদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক বাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে প্রণীত এখানে কোনো কার্যকারণ সম্পর্কের প্রভাব নেই বরং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি। এ ধরনের অনুমান অবৈধ । দৃশ্যপট-২ এ বর্ণিত ঘটনায় রাকীব ও সাকিব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকিব গণিতে নব্বই পেয়েছে। এ থেকে অনুমান করা যায়। সাকিবও গণিতে নব্বই পাবে। বস্তুত এ ধরনের সিদ্ধান্তের বাস্তব কোনো ভিত্তি নেই। এ কারণে বলা যায়, দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি ঘটেছে
ঘ
দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকে অবৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। নিচে উদ্দীপকের আলোকে উভয় আরোহের পার্থক্য নির্ণয় করা হলো— আমরা জানি, পূর্ণাঙ্গ আরোহের সর্বক্ষেত্রে আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে 'আরোহমূলক লম্ফ' অনুপস্থিত থাকে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হলো 'আরোহমূলক লম্ফ'। এ মূল বৈশিষ্ট্যটি উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য সৃষ্টি করেছে। পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহের একটি প্রকরণ। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরো হচ্ছে প্রকৃত আরোহের অন্যতম একটি প্রকরণ। কারণ এ অনুমানে প্রকৃত আরোহের সকল বৈশিষ্ট্য বিদ্যমান । পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সর্বদা অল্প কিছু দৃষ্টান্তের প্রত্যেকটিকে নিরীক্ষণের ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়। ফলে তা 'সর্বিকীকরণ' না হয়ে হয় 'সমষ্টিকরণ'। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে মাত্র কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে কোনো বিষয়ের সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গঠন করা হয়। ফলে এটি হয় যথার্থ সার্বিকীকরণ। বস্তুত পূর্ণাঙ্গ আরোহ হলো একটি সহজ-সরল অনুমান প্রক্রিয়া। এ কারণে পূর্ণাঙ্গ আরোহের সকল দৃষ্টান্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়ার সময় কোনো জটিলতার সৃষ্টি হয় না। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে যথার্থ সিদ্ধান্ত স্থাপনের জন্য বেশ কতকগুলো জটিল পদ্ধতি অতিক্রম করতে হয়। ফলে এর সিদ্ধান্ত দৃঢ় হলেও কাজটি জটিল ও কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে আশ্রয়বাক্যের মধ্যে কোনোরূপ বিশ্লেষণের অবকাশ থাকে না। কারণ এতে সবগুলো দৃষ্টান্ত নিরীক্ষা বা পরীক্ষা করা হয়। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য-বিধেয় পদের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করে সিদ্ধান্ত গঠন করা হয়।

দৃষ্টান্ত-১: মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। দৃষ্টান্ত-২: শফিক ও সাহেদ দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। শফিক মেধাবী সুতরাং সাহেদও মেধাবী।

Jessore · 2017

ক
সাদৃশ্যমূলক অনুমান কী?

উত্তর

দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্যের ওপর ভিত্তি করে যে অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান (Analogy) বলে ।
খ
সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

উত্তর

সাদৃশ্যানুমানে দৃষ্টান্তের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । আমরা জানি, দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ গুণের অধিকারী বলে অপরটিও ঐ গুণের অধিকারী হবে। এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন— মানুষ ও গাছপালার মধ্যে মৌলিক কিছু সাদৃশ্য আছে। সুতরাং মানুষ মৃত্যুবরণ করে। অতএব গাছপালাও মৃত্যুবরণ করে। এভাবেই সাদৃশ্যানুমানে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গ
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর

দৃষ্টান্ত-১ দ্বারা সাদৃশ্যানুমানের বিষয়কে নির্দেশ করে । দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে— এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন, পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য আছে। অর্থাৎ উভয় গ্রহে, মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যনুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে, তাদের একটির মধ্যে কোনো বিশেষ গুণ বিদ্যমান থাকে তাহলে অনুমান করা হয় ঐ গুণটি অপরটিতেও বিদ্যমান থাকে ।
ঘ
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।

উত্তর

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত সাদৃশ্যানুমানের দুটি প্রকরণ যথা— সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমানের বিষয় পরিলক্ষিত হয়। নিচে উভয় সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য দেখানো হলো— ১. যে সাদৃশ্যানুমানে কয়েকটি মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় ও আবশ্যক বিষয়ে সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অন্যদিকে, যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে । ২. সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ায় কার্যকারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক ও গুরুত্বহীন হওয়ায় কার্যকারণ সম্পর্ক থাকার কোনো সম্ভাবনা থাকে না। সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেকাংশে বেশি। ৩. সাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক, গুরুত্বপূর্ণ ও জ্ঞাত হওয়ায় অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না। এ কারণে সাদৃশ্যানুমানকে বৈজ্ঞানিক প্রক্রিয়াও বলা যায়। কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। ৪. সাধু সাদৃশ্যানুমান প্রকৃতির নিয়মকানুন সম্পর্কিত জ্ঞান ও সুশৃঙ্খল চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ থাকায় জ্ঞানচর্চার ক্ষেত্রে সহায়ক। কিন্তু অসাধু সাদৃশ্যানুমান সামাজিক কুসংস্কার, লোকবিশ্বাস ও কাল্পনিক চিন্তাধারার ওপর নির্ভরশীলণ বলে বিশুদ্ধ জ্ঞান চর্চার ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায়, সাধু সাদৃশ্যমূলক অনুমান ও অসাধু সাদৃশ্যমূলক অনুমানের মধ্যে উপর্যুক্ত পার্থক্য পরিলক্ষিত হলেও উভয় অনুমানই সাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তবে অসাধু সাদৃশ্যানুমানের যুক্তি প্রক্রিয়া বাস্তব বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।