সাদৃশ্যানুমানকে প্রকৃত আরোহ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সাদৃশ্যানুমানে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে বলে একে প্রকৃত আরোহ বলা হয়। আরোহমূলক লক্ষের মাধ্যমে জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে ও নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করা হয়। সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের কতিপয় সাদৃশ্য দেখিয়ে তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও সেই গুণের অধিকারী হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এই অনুমানে জানা থেকে অজানায় গমন করা হয়। এ জন্যই সাদৃশ্যানুমানকে প্রকৃত আরোহ বলা হয়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
সাদৃশ্যানুমানকে প্রকৃত আরোহ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর
