শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন আরোহটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহটি প্রকাশিত হয়েছে। অপ্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহের প্রথমে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করা হয়, তারপর ওই দৃষ্টান্তগুলো সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। এই প্রকার আরোহ অপ্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। এই প্রকার আরোহ সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, ব্যাপক পরিসরে এই প্রকার আরোহ ব্যবহার করা যায় না। তবে সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। উদ্দীপকে শিপন বাক্সের সবগুলো স্ট্রবেরি একটা একটা করে পরখ করে দেখল যে, বাক্সের সবগুলো স্ট্রবেরিই লাল রঙের। এরপর শিপন ওই বাক্সের সবগুলো স্ট্রবেরি লাল বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এখানে শিপন সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অতএব, উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে।

HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল

উদ্দীপকে কোন আরোহটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

শিপন বাক্সের সবগুলো স্ট্রবেরি একটা একটা করে পরখ করে দেখল যে, বাক্সের সবগুলো স্ট্রবেরি লাল রঙের। তখন শিপন সিদ্ধান্ত গ্রহণ করল যে, বাক্সের সব স্ট্রবেরিই লাল রঙের।

Dinajpur · 2024

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় এবং বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দেওয়া হয়। এছাড়া কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

উত্তর

উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহটি প্রকাশিত হয়েছে। অপ্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহের প্রথমে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করা হয়, তারপর ওই দৃষ্টান্তগুলো সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। এই প্রকার আরোহ অপ্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। এই প্রকার আরোহ সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, ব্যাপক পরিসরে এই প্রকার আরোহ ব্যবহার করা যায় না। তবে সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। উদ্দীপকে শিপন বাক্সের সবগুলো স্ট্রবেরি একটা একটা করে পরখ করে দেখল যে, বাক্সের সবগুলো স্ট্রবেরিই লাল রঙের। এরপর শিপন ওই বাক্সের সবগুলো স্ট্রবেরি লাল বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এখানে শিপন সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অতএব, উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত আরোহটি হলো পূর্ণাঙ্গ আরোহ। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. পূর্ণাঙ্গ আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ হওয়ায় বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরোহের মধ্যে বিদ্যমান থাকে না। এ কারণে পূর্ণাঙ্কা আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ এক প্রকার প্রকৃত আরোহ। প্রকৃত আরোহ হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ প্রকার আরোহের মধ্যে বিদ্যমান থাকে। এজন্য এ প্রকার আরোহকে যথার্থ আরোহ বলা হয়। ২. পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে কোনো বিষয়ের সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ, এখানে সিদ্ধান্ত স্থাপনের আগেই সিদ্ধান্ত সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এবং এদের ওপর ভিত্তি করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত সম্পর্কে আগেই জ্ঞাত হওয়া যায় না। ৩. পূর্ণাঙ্গ আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এ আরোহাত্মক উল্লম্ফন না থাকার কারণে এ প্রকার আরোহে আত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সাবিকে গমন করা হয় না। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। যার কারণে এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। ৪. পূর্ণাঙ্গ আরোহ প্রক্রিয়ায় কার্যকারণের কোনো প্রয়োজন পড়ে না। এতে সবগুলো দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ সবসময় কার্যকারণের ওপর নির্ভরশীল। এ কার্যকারণের মাধ্যমে কোনো সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনাবলিকে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মাঝে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ আরোহ দুটি দু প্রকার আরোহ। বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ বিধায় আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ প্রকার আরোহের মাঝে বিদ্যমান থাকে। আর পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহ হওয়ার কারণে আরোহের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই এর মধ্যে বিদ্যমান থাকে না। তাই কিছুদিক থেকে এদের মধ্যে সম্পর্ক থাকলেও বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSCLogic 2nd PaperChapter 3 : আরোহের প্রকারভেদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image AB = BC = CD = AD দৃশ্যকল্প-২: 'জ্ঞানানুরাগী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের প্রত্যেকের গণিতের খাতা স্বতন্ত্রভাবে নিরীক্ষণ করে ফলাফল পেলাম, সবাই ৮০ এর উপরে নম্বর পেয়েছে। অতএব বলা যায় যে উক্ত কলেজের দ্বিতীয় বর্ষের সব ছাত্রী হয় গণিতে A+ প্রাপ্ত ।

Barisal · 2017

ক
অপ্রকৃত আরোহ কাকে বলে?
খ
আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।
গ
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ
দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অপ্রকৃত আরোহ কাকে বলে?

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ক্রীড়া শিক্ষক তার ২০ জন ছাত্রের মধ্যে লক্ষ করলেন, শফিক হাই জাম্পে ভালো, টনিও হাই জাম্পে ভালো, তার বন্ধু নির্মলও হাই জাম্পে ভালো। এভাবে তিনি খেয়াল করলেন তার সব ছাত্রই হাই জাম্পে ভালো। তিনি প্রধান শিক্ষককে বললেন, আমি দেখছি, এ যাবৎ যে সব ছাত্র বিভিন্ন ক্লাব থেকে কলেজে ভর্তি হয়েছে— তারা সবাই হাই জাম্পে ভালো। সুতরাং ক্লাবের সবাই হাই জাম্পে ভালো । দৃশ্যপট-২: রাকীব ও সাকীব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকীব গণিতে নব্বই পেয়েছে। অতএব সাকীবও গণিতে নব্বই পাবে।

Barisal · 2017

ক
প্রকৃত আরোহ কী?
খ
ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?
গ
দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকৃত আরোহ কী?

প্রকৃত আরোহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। দৃষ্টান্ত-২: শফিক ও সাহেদ দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। শফিক মেধাবী সুতরাং সাহেদও মেধাবী।

Jessore · 2017

ক
সাদৃশ্যমূলক অনুমান কী?
খ
সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
গ
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাদৃশ্যমূলক অনুমান কী?

সাদৃশ্যমূলক অনুমান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করোদৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।অপ্রকৃত আরোহ কাকে বলে?দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করোদৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?প্রকৃত আরোহ কী?দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?সাদৃশ্যমূলক অনুমান কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।