আরোহের আকারগত ভিত্তি বলতে কী বোঝ ?
উত্তর: প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নীতিকে আরোহের “আকারগত ভিত্তি বলা হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের মাধ্যমে আরোহ অনুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। কয়েকটি জ্ঞাত দৃষ্টান্তের ওপর নির্ভর করে কোনো অজ্ঞাত দৃষ্টান্তে উপনীত হয়ে একটি সঠিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় “প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। অপরদিকে কার্যকরণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যেরই কোনো না কোনো কারণ আছে। কারণ ছাড়া কোনো "কার্য সংঘটিত হতে পারে না। আর এ নীতির ভিত্তিতে আরোহ অনুমান বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সঠিক সংশ্লেষক "যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নীতিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয় ।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
আরোহের আকারগত ভিত্তি বলতে কী বোঝ ?
উত্তর
