শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ কোন শ্রেণির প্রকৃত আরোহ? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রকৃত আরোহের অসাধু সাদৃশ্যানুমান প্রতিফলিত হয়েছে। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। যেমন— মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের বুদ্ধি আছে। অতএব, গাছপালারও বুদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক, বাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে গ্রহণ করা হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, নিতুদের বাড়ির পাশের দুটি ধানের জমির পরিমাণ এক, উভয় জমিতেই ভালো ধান হয়েছে এবং সেগুলো পেকেছে। একটি জমিতে একটি শেয়াল দেখা গেছে। তাই অপর জমিতে শেয়াল দেখা যাবে। এখানে বাহ্যিক ও ভিত্তিহীন সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। এ কারণে দৃশ্যকল্প-১ এর অনুমানটি অসাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত।

HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ কোন শ্রেণির প্রকৃত আরোহ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: নিতুদের বাড়ির পাশের দুটি ধানের জমির পরিমাণ এক, জমিতেই ভালো ধান হয়েছে এবং সেগুলো পেকেছে। একটি জমিতে একটি শেয়াল দেখা গেছে। তাই অপর জমিতে শেয়াল দেখা যাবে। দৃশ্যকল্প-২ : তরুণদের একই পরিমাণ নীচু জমিতে পুকুর কাটা হয়েছে, এদের গভীরতা এক, পানির পরিমাণ এক এবং এদের একইভাবে পরিচর্যা করা হয়। একটিতে ভালো মাছ চাষ হয়েছে। তাই অপর জমিতেওঁ ভালো মাছ চাষ হবে।

উত্তর

যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসেবে অনুমিত হয় তাকে আরোহ বলে।

উত্তর

সকল প্রকার আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রেক্ষিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হলো আরোহমূলক লম্ফ। অর্থাৎ আরোহ অনুমানের জানা আশ্রয়বাক্য থেকে অজানা সিদ্ধান্তে যাওয়ার প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। যেমন- ক, খ ও গ নামক ব্যক্তির মৃত্যু দেখে 'সকল মানুষ হয় মরণশীল' অনুমিত হয়েছে। অপ্রকৃত আরোহে জানা থেকে অজানায় গমন করা হয় না বিধায় অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। কেবলমাত্র প্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রকৃত আরোহের অসাধু সাদৃশ্যানুমান প্রতিফলিত হয়েছে। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। যেমন— মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের বুদ্ধি আছে। অতএব, গাছপালারও বুদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক, বাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে গ্রহণ করা হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, নিতুদের বাড়ির পাশের দুটি ধানের জমির পরিমাণ এক, উভয় জমিতেই ভালো ধান হয়েছে এবং সেগুলো পেকেছে। একটি জমিতে একটি শেয়াল দেখা গেছে। তাই অপর জমিতে শেয়াল দেখা যাবে। এখানে বাহ্যিক ও ভিত্তিহীন সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। এ কারণে দৃশ্যকল্প-১ এর অনুমানটি অসাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর অনুমান প্রক্রিয়ায় যথাক্রমে অসাধু সাদৃশ্যানুমান ও সাধু সাদৃশ্যানুমান লক্ষ করা যায় । নিচে অসাধু সাদৃশ্যানুমান ও সাধু সাদৃশ্যানুমানের বিষয় দুটির আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করা হলো— উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে ধানের জমির পরিমাণ, উভয় জমিতে ভালো ধান হওয়া এবং একই সাথে ধান পেকে যাওয়ার মতো অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একটি জমিতে একটি শেয়াল দেখা গেছে। তাই অপর জমিতেও শেয়াল দেখা যাবে। তাই এটি অসাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত। কেননা ধানের জমির পরিমাণ; উভয় জমিতে ভালো ধান হওয়া গুণের সাথে শেয়াল দেখার কোনো সম্পর্ক নেই । কিন্তু দৃশ্যকল্প-২ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে তরুণদের একই পরিমাণ নীচু জমিতে পুকুর কাটা হয়েছে, এদের গভীরতা এক, পানির পরিমাণ এক এবং এদের একইভাবে পরিচর্যা করা হয়। একটিতে ভালো, মাছ চাষ হয়েছে। তাই অপর জমিতেও ভালো মাছ চাষ হবে। এখানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে । এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। অন্যদিকে, যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অর্থাৎ, এ সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। .. তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি। আলোচনা শেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 2nd PaperChapter 3 : আরোহের প্রকারভেদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image AB = BC = CD = AD দৃশ্যকল্প-২: 'জ্ঞানানুরাগী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের প্রত্যেকের গণিতের খাতা স্বতন্ত্রভাবে নিরীক্ষণ করে ফলাফল পেলাম, সবাই ৮০ এর উপরে নম্বর পেয়েছে। অতএব বলা যায় যে উক্ত কলেজের দ্বিতীয় বর্ষের সব ছাত্রী হয় গণিতে A+ প্রাপ্ত ।

Barisal · 2017

ক
অপ্রকৃত আরোহ কাকে বলে?
খ
আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।
গ
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ
দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অপ্রকৃত আরোহ কাকে বলে?

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ক্রীড়া শিক্ষক তার ২০ জন ছাত্রের মধ্যে লক্ষ করলেন, শফিক হাই জাম্পে ভালো, টনিও হাই জাম্পে ভালো, তার বন্ধু নির্মলও হাই জাম্পে ভালো। এভাবে তিনি খেয়াল করলেন তার সব ছাত্রই হাই জাম্পে ভালো। তিনি প্রধান শিক্ষককে বললেন, আমি দেখছি, এ যাবৎ যে সব ছাত্র বিভিন্ন ক্লাব থেকে কলেজে ভর্তি হয়েছে— তারা সবাই হাই জাম্পে ভালো। সুতরাং ক্লাবের সবাই হাই জাম্পে ভালো । দৃশ্যপট-২: রাকীব ও সাকীব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকীব গণিতে নব্বই পেয়েছে। অতএব সাকীবও গণিতে নব্বই পাবে।

Barisal · 2017

ক
প্রকৃত আরোহ কী?
খ
ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?
গ
দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকৃত আরোহ কী?

প্রকৃত আরোহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। দৃষ্টান্ত-২: শফিক ও সাহেদ দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। শফিক মেধাবী সুতরাং সাহেদও মেধাবী।

Jessore · 2017

ক
সাদৃশ্যমূলক অনুমান কী?
খ
সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
গ
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাদৃশ্যমূলক অনুমান কী?

সাদৃশ্যমূলক অনুমান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করোদৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।অপ্রকৃত আরোহ কাকে বলে?দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করোদৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?প্রকৃত আরোহ কী?দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?সাদৃশ্যমূলক অনুমান কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।