সকল প্রকার আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে কি? ব্যাখ্যা করো।
উত্তর: সকল প্রকার আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রেক্ষিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হলো আরোহমূলক লম্ফ। অর্থাৎ আরোহ অনুমানের জানা আশ্রয়বাক্য থেকে অজানা সিদ্ধান্তে যাওয়ার প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। যেমন- ক, খ ও গ নামক ব্যক্তির মৃত্যু দেখে 'সকল মানুষ হয় মরণশীল' অনুমিত হয়েছে। অপ্রকৃত আরোহে জানা থেকে অজানায় গমন করা হয় না বিধায় অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। কেবলমাত্র প্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
সকল প্রকার আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে কি? ব্যাখ্যা করো।
উত্তর
