রকির কথায় কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: রকির কথায় অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন: এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। উদ্দীপকের রকি বলে, এ পর্যন্ত যত কাক দেখেছি সবই কালো। সুতরাং পৃথিবীর সব কাক হয় কালো। রকি কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে এই যুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তাই তার এই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
রকির কথায় কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
