শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি কোন আরোহ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি সাধু সাদৃশানুমান পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্বান্ত অনুমান করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক। কাজেই, সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে। এরূপ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা ও গুরুত্ব বেশি থাকে। আর সেই তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা কম থাকে। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, 'হিমসাগর আম ল্যাংড়া আমের মতো একই প্রজাতির ফল, রসালো ও বীজ বিশিষ্ট। হিমসাগর আমের বীজ থেকে গাছ হয়। অতএব, ল্যাংড়া আমের বীজ থেকেও গাছ হয়।' এভাবে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্বান্ত অনুমান করার কারণে দৃষ্টান্তটি সাধু সাদৃশ্যানুমানকে নির্দেশ করে।

HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি কোন আরোহ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: হিমসাগর আম ল্যাংড়া আমের মতো একই প্রজাতির ফল, রসালো ও বীজ বিশিষ্ট। হিমসাগর আমের বীজ থেকে গাছ হয়। অতএব ল্যাংড়া আমের বীজ থেকেও গাছ হয়। দৃশ্যকল্প-২: শাইমুম দেখতে তার বাবার মতো লম্বা, ফর্সা, কোকড়া চুল বিশিষ্ট। শাইমুমের বাবা একজন ডাক্তার। অতএব, শাইমুমও ডাক্তার হবে।

উত্তর

যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে তাকে প্রকৃত আরোহ বলে।

উত্তর

কার্যকারণ ব্যতিরেকে কেবল অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়। অবৈজ্ঞানিক আরোহে আমরা নিছক অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করি। সিদ্ধান্ত অনুমানের পূর্বে ঘটনাবলির মধ্যে কোনো কার্য-কারণ সম্পর্ক আছে কিনা তা বিচার-বিশ্লেষণ করা হয় না। মোটকথা, বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকারণ নিয়মের উপর এ আরোহের কোনো নির্ভরতা নেই। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সত্যের নিশ্চয়তা দিতে পারে না। এর সিদ্ধান্ত সব সময়ই সম্ভাব্য হয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি সাধু সাদৃশানুমান পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্বান্ত অনুমান করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক। কাজেই, সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে। এরূপ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা ও গুরুত্ব বেশি থাকে। আর সেই তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা কম থাকে। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, 'হিমসাগর আম ল্যাংড়া আমের মতো একই প্রজাতির ফল, রসালো ও বীজ বিশিষ্ট। হিমসাগর আমের বীজ থেকে গাছ হয়। অতএব, ল্যাংড়া আমের বীজ থেকেও গাছ হয়।' এভাবে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্বান্ত অনুমান করার কারণে দৃষ্টান্তটি সাধু সাদৃশ্যানুমানকে নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এ উল্লিখিত যুক্তি দুটি সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমানকে প্রকাশ করেছে। নিম্নে সেগুলোর পার্থক্য বিশ্লেষণ করা হলো- যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। পক্ষান্তরে, যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক এবং একই সাথে গুরুত্বপূর্ণ। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো নিতান্তই অপ্রাসঙ্গিক এবং সাথে সাথে গুরুত্বহীন। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হওয়ায় তাদের সাথে অনুমিত বিষয়ের একটা কার্যকারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বহীন হওয়ায় তাদের সাথে সিদ্ধান্তের কোনো কার্যকারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে না। সাধু সাদৃশ্যানুমানে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের তুলনায় সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা বেশি থাকে। ফলে এর মূল্য অনেকাংশে বৃদ্ধি পায়। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি থাকে। ফলে এর মূল্য বহুলাংশে হ্রাস পায়। সাধু সাদৃশ্যানুমান প্রকৃতির নিয়ম-কানুন সম্পর্কিত জ্ঞান ও সুসঙ্গত চিন্তাধারার সাথে সঙ্গতিপূর্ণ। ফলে এরূপ অনুমান জ্ঞান চর্চার পক্ষে সহায়ক। অপরদিকে, অসাধু সাদৃশ্যানুমান ব্যক্তিগত বিশ্বাস। সামাজিক কুসকার ও কাল্পনিক ধারণার উপর নির্ভরশীল। ফলে এরূপ অনুমান জ্ঞান চর্চার পক্ষে অন্তরায়। পরিশেষে বলা যায়, সাধু সাদৃশ্যানুমান বিজ্ঞানসম্মত। এর মাধ্যমে কার্যকারণ সম্পর্কের যে ইঙ্গিত পাওয়া যায় তা বৈজ্ঞানিক আবিষ্কারের পথ-নির্দেশ করে। কিন্তু অসাধু সাদৃশ্যানুমান নিতান্তই লৌকিক। এর মাধ্যমে সাধারণ মানুষের চিন্তাধারা প্রতিফলিত হয়। কোনো বাস্তব সত্যের সন্ধান মেলে না। তাই সার্বিক বিচারে সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSCLogic 2nd PaperChapter 3 : আরোহের প্রকারভেদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image AB = BC = CD = AD দৃশ্যকল্প-২: 'জ্ঞানানুরাগী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের প্রত্যেকের গণিতের খাতা স্বতন্ত্রভাবে নিরীক্ষণ করে ফলাফল পেলাম, সবাই ৮০ এর উপরে নম্বর পেয়েছে। অতএব বলা যায় যে উক্ত কলেজের দ্বিতীয় বর্ষের সব ছাত্রী হয় গণিতে A+ প্রাপ্ত ।

Barisal · 2017

ক
অপ্রকৃত আরোহ কাকে বলে?
খ
আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।
গ
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ
দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অপ্রকৃত আরোহ কাকে বলে?

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ক্রীড়া শিক্ষক তার ২০ জন ছাত্রের মধ্যে লক্ষ করলেন, শফিক হাই জাম্পে ভালো, টনিও হাই জাম্পে ভালো, তার বন্ধু নির্মলও হাই জাম্পে ভালো। এভাবে তিনি খেয়াল করলেন তার সব ছাত্রই হাই জাম্পে ভালো। তিনি প্রধান শিক্ষককে বললেন, আমি দেখছি, এ যাবৎ যে সব ছাত্র বিভিন্ন ক্লাব থেকে কলেজে ভর্তি হয়েছে— তারা সবাই হাই জাম্পে ভালো। সুতরাং ক্লাবের সবাই হাই জাম্পে ভালো । দৃশ্যপট-২: রাকীব ও সাকীব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকীব গণিতে নব্বই পেয়েছে। অতএব সাকীবও গণিতে নব্বই পাবে।

Barisal · 2017

ক
প্রকৃত আরোহ কী?
খ
ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?
গ
দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকৃত আরোহ কী?

প্রকৃত আরোহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। দৃষ্টান্ত-২: শফিক ও সাহেদ দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। শফিক মেধাবী সুতরাং সাহেদও মেধাবী।

Jessore · 2017

ক
সাদৃশ্যমূলক অনুমান কী?
খ
সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
গ
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাদৃশ্যমূলক অনুমান কী?

সাদৃশ্যমূলক অনুমান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করোদৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।অপ্রকৃত আরোহ কাকে বলে?দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করোদৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?প্রকৃত আরোহ কী?দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?সাদৃশ্যমূলক অনুমান কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।