শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অনুমানটি কোন আরোহ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের অনুমানটি অপ্রকৃত আরোহ পদ্ধতির পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়। যার মধ্যে পূর্ণাঙ্গ আরোহ অন্যতম। কোনো ঘটনার অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সেই দৃষ্টান্ত সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। উদাহরণস্বরূপ, একটি ঝুড়িতে চারটি আম আছে। এখন চারটি আমেরই স্বাদ গ্রহণ করে বলা হলো যে, সকল আমই মিষ্টি। এখানে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। অনুরূপভাবে, উদ্দীপকে দেখা যায়, ঢাকা ইমপিরিয়াল কলেজের অত্যাধুনিক লাইব্রেরির উদ্বোধন শেষে সামহা একটি বুকশেলফের প্রতিটি বই নেড়ে চেড়ে দেখলো সব বইই কবিতার। তারপর সে বললো, এই বুকশেলফের সবগুলো বই হয় কবিতার। এভাবে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করার করে সিদ্ধান্ত নেওয়ার কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।

HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল

উদ্দীপকের অনুমানটি কোন আরোহ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

ঢাকা ইমিপিরিয়াল কলেজের অত্যাধুনিক লাইব্রেরির উদ্বোধন শেষে সামহা দেখলো অনেকগুলো বুকশেলফ যেগুলোতে বিভিন্ন রকম বই আছে। সে একটি বুকশেলফের প্রতিটি বই নেড়ে-চেড়ে দেখলো সব বইই কবিতার। তারপর সে বললো, এই বুকশেলফের সবগুলো বই হয় কবিতার।

উত্তর

যে অনুমান প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

কার্যকারণ নীতি ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈজ্ঞানিক আরোহ গ্রহণযোগ্য। প্রকৃত আরোহের শ্রেণিবিভাগের মধ্যে কেবল বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার কারণে এই আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। তাই বৈজ্ঞানিক আরোহ সবচেয়ে গ্রহণযোগ্য।

উত্তর

উদ্দীপকের অনুমানটি অপ্রকৃত আরোহ পদ্ধতির পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়। যার মধ্যে পূর্ণাঙ্গ আরোহ অন্যতম। কোনো ঘটনার অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সেই দৃষ্টান্ত সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। উদাহরণস্বরূপ, একটি ঝুড়িতে চারটি আম আছে। এখন চারটি আমেরই স্বাদ গ্রহণ করে বলা হলো যে, সকল আমই মিষ্টি। এখানে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। অনুরূপভাবে, উদ্দীপকে দেখা যায়, ঢাকা ইমপিরিয়াল কলেজের অত্যাধুনিক লাইব্রেরির উদ্বোধন শেষে সামহা একটি বুকশেলফের প্রতিটি বই নেড়ে চেড়ে দেখলো সব বইই কবিতার। তারপর সে বললো, এই বুকশেলফের সবগুলো বই হয় কবিতার। এভাবে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করার করে সিদ্ধান্ত নেওয়ার কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।

উত্তর

আরোহমূলক লম্ফ না থাকার কারণে উদ্দীপকের পূর্ণাঙ্গ আরোহ পদ্ধতিটি সন্তোষজনক নয়। যুক্তিবিদ মিল ও বেনের মতে পূর্ণাঙ্গ আরোহ সত্যিকারের আরোহ নয়। পূর্ণাঙ্গ আরোহকে নিখুঁত আরোহ বলা দূরে থাক, তাঁরা একে আরোহ বলে স্বীকার করতেই রাজী নন। তাঁদের মতে দু'টি কারণে পূর্ণাঙ্গ আরোহকে আরোহ বলা যুক্তিযুক্ত নয়। প্রথমত, পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র অর্থাৎ আরোহমূলক লম্ফ অনুপস্থিত। কাজেই এতে জানা থেকে অজানায় যাওয়ার কোন পদক্ষেপ নেই। এর সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞানের সন্ধান দিতে পারে না। ঘটনা পর্যবেক্ষণের সময় যেটুকু পাওয়া যায় তাকেই এর সিদ্ধান্তের আকারে প্রকাশ করা হয়। আরোহ অনুমান হলো কিছু থেকে সকলে গমন। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ হলো সকল থেকে সকলে গমন। তাই এ ধরনের অনুমান আরোহের অন্তর্ভুক্ত হতে পারে না। যুক্তিবিদ বেন বলেন “পূর্ণাঙ্গ আরোহে কোন প্রকৃত অনুমান নেই, কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই।" আবার মিল বলেন, “পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলির একটি সংক্ষিপ্ত সমষ্টিকরণ। সুতরাং একে আদৌ আরোহ বলা চলে না।" দ্বিতীয়ত, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। কিন্তু আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। এটা কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টি মাত্র। পরিশেষে বলা যায়, আরোহের বিশেষ রূপ হিসেবে পূর্ণাঙ্গ আরোহে সব দৃষ্টান্ত গননা করা হয়। তাই এতে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। তাই এই আরোহ পদ্ধতিটি সন্তোষজনক নয়।
HSCLogic 2nd PaperChapter 3 : আরোহের প্রকারভেদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image AB = BC = CD = AD দৃশ্যকল্প-২: 'জ্ঞানানুরাগী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের প্রত্যেকের গণিতের খাতা স্বতন্ত্রভাবে নিরীক্ষণ করে ফলাফল পেলাম, সবাই ৮০ এর উপরে নম্বর পেয়েছে। অতএব বলা যায় যে উক্ত কলেজের দ্বিতীয় বর্ষের সব ছাত্রী হয় গণিতে A+ প্রাপ্ত ।

Barisal · 2017

অপ্রকৃত আরোহ কাকে বলে?
আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।
দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অপ্রকৃত আরোহ কাকে বলে?

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ক্রীড়া শিক্ষক তার ২০ জন ছাত্রের মধ্যে লক্ষ করলেন, শফিক হাই জাম্পে ভালো, টনিও হাই জাম্পে ভালো, তার বন্ধু নির্মলও হাই জাম্পে ভালো। এভাবে তিনি খেয়াল করলেন তার সব ছাত্রই হাই জাম্পে ভালো। তিনি প্রধান শিক্ষককে বললেন, আমি দেখছি, এ যাবৎ যে সব ছাত্র বিভিন্ন ক্লাব থেকে কলেজে ভর্তি হয়েছে— তারা সবাই হাই জাম্পে ভালো। সুতরাং ক্লাবের সবাই হাই জাম্পে ভালো । দৃশ্যপট-২: রাকীব ও সাকীব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকীব গণিতে নব্বই পেয়েছে। অতএব সাকীবও গণিতে নব্বই পাবে।

Barisal · 2017

প্রকৃত আরোহ কী?
ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?
দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকৃত আরোহ কী?

প্রকৃত আরোহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। দৃষ্টান্ত-২: শফিক ও সাহেদ দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। শফিক মেধাবী সুতরাং সাহেদও মেধাবী।

Jessore · 2017

সাদৃশ্যমূলক অনুমান কী?
সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাদৃশ্যমূলক অনুমান কী?

সাদৃশ্যমূলক অনুমান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করোদৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।অপ্রকৃত আরোহ কাকে বলে?দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করোদৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?প্রকৃত আরোহ কী?দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?সাদৃশ্যমূলক অনুমান কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।