সুমন স্যার ও আসাদের বক্তব্যে কোন ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: সুমন স্যার ও আমাদের বক্তব্যে বৈজ্ঞানিক আরোহকে (Scientific Induction) নির্দেশ করে। যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- মনি, ফয়সাল ও সুমনের মরণশীলতা প্রত্যক্ষ করে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক আরোহ। বস্তুত বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। উল্লেখ্য, প্রকৃত অনুমানের তিনটি প্রকারভেদের মধ্যে একমাত্র বৈজ্ঞানিক আরোহেই কার্যকারণ নিয়ম অনুসরণ করা হয়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
সুমন স্যার ও আসাদের বক্তব্যে কোন ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে? পাঠ্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
