বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত কেন?
উত্তর: কার্যকারণ নীতি অনুসরণ করার কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় নিশ্চিত। বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি (Law of Uniformity of Nature) ও কার্যকারণ নিয়মের (Law of Causation) ওপর নির্ভর করে আমরা বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। যেমন— জামাল, কামাল, তমাল সবার মৃত্যুবরণের ঘটনা পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি— সকল মানুষ হয় মরণশীল এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণেই দৃষ্টান্তটির সিদ্ধান্ত হয় নিশ্চিত।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত কেন?
উত্তর
