অপ্রকৃত আরোহ বলতে কী বোঝায়?
উত্তর: যে অনুমান প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য 'আরোহমূলক লম্ফ' অনুপস্থিত থাকে তাকে অপ্রকৃত আরোহ (Improper Induction) বলে। আরোহমূলক লম্ফ হলো জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত, কিছু থেকে সকলে যাওয়ার একটি প্রক্রিয়া। বস্তুত অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ অনুসরণ করা হয় না। যেমন— কোনো কলেজের একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীকে পর্যবেক্ষণ বলা হলো সকল শিক্ষার্থী হয় মেধাবী। এখানে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকার কারণে এটি একটি অপ্রকৃত আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
অপ্রকৃত আরোহ বলতে কী বোঝায়?
উত্তর
