শেয়ারFacebookWhatsApp

আসাদের বক্তব্যে যে আরোহের প্রকাশ ঘটেছে তার সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য দেখাও।

উত্তর: আসাদের বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহের প্রকাশ ঘটেছে। কারণ আম ক্রয়ের সময় তাকে প্রতিটি আমের স্বাদ পরীক্ষা করতে হয়েছে। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য দেখানো হলো— প্রথমত, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে । অর্থাৎ এ আরোহে আমরা কিছু থেকে সকলে বা জানা থেকে অজানায় গমন করি। এ কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। কেননা এতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এতে সিদ্ধান্ত পূর্বে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল নয়। এতে দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। যার দৃষ্টান্ত আমরা উদ্দীপকের আসাদের আচরণে পেয়ে থাকি । তৃতীয়ত, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি খাঁটি সার্বিক যুক্তিবাক্য। এতে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপর কোনো বক্তব্য প্রকাশিত হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। কেননা এর সিদ্ধান্ত অল্প কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টি মাত্র । এর মধ্যে দৃষ্টান্তের সংখ্যা খুবই সীমিত । পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ উভয় ভিন্ন যুক্তি প্রকরণ হলেও নিশ্চিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে উভয়ের সমান গুরুত্ব রয়েছে।

HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল

আসাদের বক্তব্যে যে আরোহের প্রকাশ ঘটেছে তার সাথে বৈজ্ঞানিক আরোহের পা…

উদ্দীপক

আসাদ বলল, 'আমি আম কিনে প্রায়ই ঠকি। তাই সেদিন আমি প্রত্যেকটি আমের স্বাদ পরীক্ষা করে কিনলাম।' মমিন একটি ভিন্ন প্রসঙ্গের অবতারণা করে বলল, 'যেহেতু একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। সুতরাং দুনিয়ার সকল ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ।'

Sylhet · 2017

উত্তর

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করাই হলো আরোহমূলক লম্ফ (Inductive Leap)।

উত্তর

পূর্ণাঙ্গ আরোহে জানা থেকে অজানায় যাওয়ার সুযোগ নেই বলে তা অপ্রকৃত আরোহ। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য (Universal Proposition) প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে প্রতিটি আম পরীক্ষার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ঝুড়ির সব আমই মিষ্টি। এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। পূর্ণাঙ্গ আরোহে সকল বিষয় আমাদের জানা থাকে বিধায় আরোহমূলক লম্ফ প্রয়োগ করা যায় না। এ কারণে পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয় ।

উত্তর

মমিনের বক্তব্যে যুক্তিসাম্যমূলক আরোহের প্রকাশ ঘটেছে। যুক্তিসাম্যমূলক আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। এ আরোহে প্রথমে একটি বিশেষ দৃষ্টান্ত প্রমাণ করা হয়। এরপর ঐ দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সমজাতীয় অন্যান্য সকল দৃষ্টান্ত প্রমাণ করা হয়। যুক্তিসাম্যমূলক আরোহ সম্পর্কে ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) বলেন, 'যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণিভুক্ত অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়। এই নীতির ওপর নির্ভর করে একটি সার্বিক বাক্য স্থাপন করার প্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে।' বস্তুত এ আরোহের অনুমান প্রক্রিয়া জ্যামিতিতে বিশেষভাবে প্রয়োগ করা হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মমিন বলে, একটি ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ । সুতরাং জগতের সকল ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ তার বক্তব্যে জ্যামিতিক দৃষ্টান্ত পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি একটি নীতির ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে বলা যায়, মমিনের বক্তব্যে যুক্তিসাম্যমূলক আরোহ প্রকাশ পেয়েছে।

উত্তর

আসাদের বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহের প্রকাশ ঘটেছে। কারণ আম ক্রয়ের সময় তাকে প্রতিটি আমের স্বাদ পরীক্ষা করতে হয়েছে। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য দেখানো হলো— প্রথমত, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে । অর্থাৎ এ আরোহে আমরা কিছু থেকে সকলে বা জানা থেকে অজানায় গমন করি। এ কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। কেননা এতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এতে সিদ্ধান্ত পূর্বে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল নয়। এতে দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। যার দৃষ্টান্ত আমরা উদ্দীপকের আসাদের আচরণে পেয়ে থাকি । তৃতীয়ত, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি খাঁটি সার্বিক যুক্তিবাক্য। এতে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপর কোনো বক্তব্য প্রকাশিত হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। কেননা এর সিদ্ধান্ত অল্প কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টি মাত্র । এর মধ্যে দৃষ্টান্তের সংখ্যা খুবই সীমিত । পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ উভয় ভিন্ন যুক্তি প্রকরণ হলেও নিশ্চিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে উভয়ের সমান গুরুত্ব রয়েছে।
HSCLogic 2nd PaperChapter 3 : আরোহের প্রকারভেদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image AB = BC = CD = AD দৃশ্যকল্প-২: 'জ্ঞানানুরাগী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের প্রত্যেকের গণিতের খাতা স্বতন্ত্রভাবে নিরীক্ষণ করে ফলাফল পেলাম, সবাই ৮০ এর উপরে নম্বর পেয়েছে। অতএব বলা যায় যে উক্ত কলেজের দ্বিতীয় বর্ষের সব ছাত্রী হয় গণিতে A+ প্রাপ্ত ।

Barisal · 2017

ক
অপ্রকৃত আরোহ কাকে বলে?
খ
আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।
গ
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ
দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অপ্রকৃত আরোহ কাকে বলে?

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ক্রীড়া শিক্ষক তার ২০ জন ছাত্রের মধ্যে লক্ষ করলেন, শফিক হাই জাম্পে ভালো, টনিও হাই জাম্পে ভালো, তার বন্ধু নির্মলও হাই জাম্পে ভালো। এভাবে তিনি খেয়াল করলেন তার সব ছাত্রই হাই জাম্পে ভালো। তিনি প্রধান শিক্ষককে বললেন, আমি দেখছি, এ যাবৎ যে সব ছাত্র বিভিন্ন ক্লাব থেকে কলেজে ভর্তি হয়েছে— তারা সবাই হাই জাম্পে ভালো। সুতরাং ক্লাবের সবাই হাই জাম্পে ভালো । দৃশ্যপট-২: রাকীব ও সাকীব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকীব গণিতে নব্বই পেয়েছে। অতএব সাকীবও গণিতে নব্বই পাবে।

Barisal · 2017

ক
প্রকৃত আরোহ কী?
খ
ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?
গ
দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকৃত আরোহ কী?

প্রকৃত আরোহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। দৃষ্টান্ত-২: শফিক ও সাহেদ দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। শফিক মেধাবী সুতরাং সাহেদও মেধাবী।

Jessore · 2017

ক
সাদৃশ্যমূলক অনুমান কী?
খ
সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
গ
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাদৃশ্যমূলক অনুমান কী?

সাদৃশ্যমূলক অনুমান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করোদৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।অপ্রকৃত আরোহ কাকে বলে?দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করোদৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?প্রকৃত আরোহ কী?দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?সাদৃশ্যমূলক অনুমান কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।