দৃশ্যকল্প-১ এ নির্দেশিত আরোহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অবৈজ্ঞানিক আরোহ নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত বিহীন অভিজ্ঞতার ভিত্তিতে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন: এ যাবৎ যত মানুষ দেখেছি তাঁরা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। তেমনি দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, 'মার্চ হতে ডিসেম্বর পর্যন্ত সকল মাসই ৩২ দিনের কম। সুতরাং ইংরেজি বছরের সকল মাসই ৩২ দিনের কম।' এই যুক্তিপ্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায় যে, দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত আরোহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
