বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয় কেন?
উত্তর: বৈজ্ঞানিক আরোহ সমগ্র বিষয়ে সম্পর্কে অনুমান করা হয় বলে এর সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয়। বৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্যটি স্থাপন করে তা সব ক্ষেত্রেই একটি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। একটি সার্বিক যুক্তিবাক্যে কোনো শ্রেণিভুক্ত অনির্দিষ্টসংখ্যক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। এই আরোহে আমরা কিছু মানুষের মৃত্যু দেখে সকল মানুষের মৃত্যু সম্বন্ধে অনুমান করি। অর্থাৎ, 'মরণশীলতা' গুণটিকে সমগ্র মানবজাতির ক্ষেত্রে স্বীকার করে 'সকল মানুষ হয় মরণশীল' এ সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করি।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয় কেন?
উত্তর
