শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প ১ ও দৃশ্যকল্প ২-এর মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এর মাধ্যমে যথাক্রমে অসাধু সাদৃশ্যামান ও সাধু সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে। আর এই দুই প্রকার সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো - দৃশ্যকল্প-১-এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা, অসাধু সাদৃশ্যানুমানে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। যে সাদৃশ্যানুমানে অমৌলিক বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এখানে বাহ্যিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় বিধায় সিদ্ধান্ত উদ্ভট হয়ে থাকে। এই প্রকার সাদৃশ্যানুমানে অজ্ঞাত বিষয় এবং বৈসাদৃশ্য বেশি থাকে। এটি প্রকৃত আরোহ অনুমানের অন্তর্ভুক্ত হলেও এ প্রক্রিয়া বিজ্ঞানসম্মত নয়। তাই অসাধু সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক অনুসন্ধানের কোনো পথনির্দেশ করে না। অন্যদিকে, দৃশ্যকল্প-২-এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা সাধু সাদৃশ্যানুমানে যে প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সাধু সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করা হয়। এ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা না হলেও কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। তাই এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য, এমনকি নিশ্চিতও হতে পারে। সাধু সাদৃশ্যানুমান একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। তাই সাধু সাদৃশ্যানুমান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া।

HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল

দৃশ্যকল্প ১ ও দৃশ্যকল্প ২-এর মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ঝলক ও পুলক দুই বন্ধু। তারা একই গ্রামে থাকে, একই স্কুলে পড়ে। উভয়েই ভালো ক্রিকেট খেলোয়াড়। ঝলক পদার্থবিজ্ঞান অলিম্পিয়ার্ডে প্রথম হয়েছে। অতএব পুলকও পদার্থবিজ্ঞান অলিম্পিয়ার্ডে প্রথম হবে। দৃশ্যকল্প-২: গণি মিয়া ও সফি মিয়া গ্রামে কৃষিকাজ করে। উভয়েই আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করে, শস্যাদির রোগ সম্পর্কে জানে এবং নিরাময়ের জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করে। গত বছরে তারা ধান উৎপাদন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। গণি মিয়া কৃষি বিষয়ে অভিজ্ঞ। অতএব সফি মিয়াও কৃষি বিষয়ে অভিজ্ঞ হবে।

Jessore · 2021

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে।

উত্তর

সাদৃশ্যানুমানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এই প্রকার আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। যেহেতু কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, তাই সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য।

উত্তর

দৃশ্যকল্প-১-এ সংঘটিত অনুপপত্তিটি হলো অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি। নিচে তা নির্ণয় করা হলো- সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ভিত্তি হলো সাদৃশ্য। এখানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। আর যখন দুটি বস্তুর মধ্যে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তখন সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের এই ত্রুটিকে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি বলে। মূলত অপ্রাসঙ্গিক, বাহ্যিক ও অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠার কারণে এ প্রকার অনুপপত্তি ঘটে থাকে। যেমন- পাখির মতো, ছাগল ডাকে, উড়ে , খাবার খায় । পাখি উড়তে পারে। অতএব, ছাগলও উড়তে পারে। এভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ ঝলক ও পুলকের যেসব বিষয়ে সাদৃশ্য লক্ষ করা হয়েছে সেগুলো অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক। তাই বলা যায় দৃশ্যকল্প-১-এ অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এর মাধ্যমে যথাক্রমে অসাধু সাদৃশ্যামান ও সাধু সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে। আর এই দুই প্রকার সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো - দৃশ্যকল্প-১-এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা, অসাধু সাদৃশ্যানুমানে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। যে সাদৃশ্যানুমানে অমৌলিক বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এখানে বাহ্যিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় বিধায় সিদ্ধান্ত উদ্ভট হয়ে থাকে। এই প্রকার সাদৃশ্যানুমানে অজ্ঞাত বিষয় এবং বৈসাদৃশ্য বেশি থাকে। এটি প্রকৃত আরোহ অনুমানের অন্তর্ভুক্ত হলেও এ প্রক্রিয়া বিজ্ঞানসম্মত নয়। তাই অসাধু সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক অনুসন্ধানের কোনো পথনির্দেশ করে না। অন্যদিকে, দৃশ্যকল্প-২-এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা সাধু সাদৃশ্যানুমানে যে প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সাধু সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করা হয়। এ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা না হলেও কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। তাই এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য, এমনকি নিশ্চিতও হতে পারে। সাধু সাদৃশ্যানুমান একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। তাই সাধু সাদৃশ্যানুমান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া।
HSCLogic 2nd PaperChapter 3 : আরোহের প্রকারভেদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image AB = BC = CD = AD দৃশ্যকল্প-২: 'জ্ঞানানুরাগী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের প্রত্যেকের গণিতের খাতা স্বতন্ত্রভাবে নিরীক্ষণ করে ফলাফল পেলাম, সবাই ৮০ এর উপরে নম্বর পেয়েছে। অতএব বলা যায় যে উক্ত কলেজের দ্বিতীয় বর্ষের সব ছাত্রী হয় গণিতে A+ প্রাপ্ত ।

Barisal · 2017

ক
অপ্রকৃত আরোহ কাকে বলে?
খ
আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।
গ
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ
দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অপ্রকৃত আরোহ কাকে বলে?

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ক্রীড়া শিক্ষক তার ২০ জন ছাত্রের মধ্যে লক্ষ করলেন, শফিক হাই জাম্পে ভালো, টনিও হাই জাম্পে ভালো, তার বন্ধু নির্মলও হাই জাম্পে ভালো। এভাবে তিনি খেয়াল করলেন তার সব ছাত্রই হাই জাম্পে ভালো। তিনি প্রধান শিক্ষককে বললেন, আমি দেখছি, এ যাবৎ যে সব ছাত্র বিভিন্ন ক্লাব থেকে কলেজে ভর্তি হয়েছে— তারা সবাই হাই জাম্পে ভালো। সুতরাং ক্লাবের সবাই হাই জাম্পে ভালো । দৃশ্যপট-২: রাকীব ও সাকীব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকীব গণিতে নব্বই পেয়েছে। অতএব সাকীবও গণিতে নব্বই পাবে।

Barisal · 2017

ক
প্রকৃত আরোহ কী?
খ
ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?
গ
দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকৃত আরোহ কী?

প্রকৃত আরোহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। দৃষ্টান্ত-২: শফিক ও সাহেদ দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। শফিক মেধাবী সুতরাং সাহেদও মেধাবী।

Jessore · 2017

ক
সাদৃশ্যমূলক অনুমান কী?
খ
সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
গ
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাদৃশ্যমূলক অনুমান কী?

সাদৃশ্যমূলক অনুমান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে আরোহ হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করোদৃশ্যকল্প-১ এ কোন ধরনের অপ্রকৃত আরোহ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো ।আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ'— ব্যাখ্যা করো ।অপ্রকৃত আরোহ কাকে বলে?দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করোদৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় কেন?প্রকৃত আরোহ কী?দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।সাদৃশ্যমূলক অনুমানে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?সাদৃশ্যমূলক অনুমান কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।