উদ্দীপকটিতে অপ্রকৃত আরোহের কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অপ্রকৃত আরোহের অন্যতম প্রকরণ পূর্ণাঙ্গ আরোহের রূপটি প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এবং যুক্তিবাক্য গঠন করা হয় এই আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্ত থাকে। সেসব দৃষ্টান্ত নিরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়। সর্বোপরি এই আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। তেমনি উদ্দীপকে উল্লেখিত একটি জুম (ZOOM) মিটিংয়ে ৩০ জন ব্যক্তি অংশগ্রহণ করেছেন। খোঁজ নিয়ে জানা যায় তারা প্রত্যেকেই স্কুলের শিক্ষক। সুতরাং জুম মিটিংয়ে অংশগ্রহণকারী সবাই স্কুলের শিক্ষক। এভাবে প্রতিটি দৃষ্টান্ত যাচাই বা গণনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার কারণেই উদ্দীপকটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
উদ্দীপকটিতে অপ্রকৃত আরোহের কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
