ঘটনা-১ এ কোন ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ঘটনা-১ এ যুক্তিসাম্যমূলক আরোহের প্রতিফলন ঘটেছে। যুক্তিসাম্যমূলক আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। এ আরোহে প্রথমে একটি বিশেষ দৃষ্টান্ত প্রমাণ করা হয়। এরপর ঐ দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সমজাতীয় অন্যান্য সকল দৃষ্টান্ত প্রমাণ করা হয়। যুক্তিসাম্যমূলক আরোহ সম্পর্কে ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল বলেন, 'যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণিভুক্ত অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়। এই নীতির ওপর নির্ভর করে একটি সার্বিক বাক্য স্থাপন করার প্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে।' বস্তুত এ আরোহের অনুমান প্রক্রিয়া জ্যামিতিতে বিশেষভাবে প্রয়োগ করা হয়। ঘটনা-১ এ উল্লিখিত শিক্ষক ক্লাসে ব্লাকবোর্ডে চার বাহু পরস্পর সমান করে একটি চিত্র এঁকে বলেন, এটি বর্গক্ষেত্র। তিনি আরো বলেন, সকল বর্গক্ষেত্রের ক্ষেত্রেই এটি সত্য। অর্থাৎ তার এ বক্তব্য একটি জ্যামিতিক দৃষ্টান্ত। এক্ষেত্রে একটি নীতির ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে বলা যায়, উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের যুক্তিসাম্যমূলক আরোহের মিল আছে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
ঘটনা-১ এ কোন ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
শিক্ষক ক্লাসে ব্লাকবোর্ডে চার বাহু পরস্পর সমান করে একটি চিত্র এঁকে বললেন, এটি বর্গক্ষেত্র। তিনি বললেন, সকল বর্গক্ষেত্রের ক্ষেত্রেই এটি সত্য।
ঘটনা-২: রহিম তার ছোট ভাইকে খেলনার কতগুলো টুকরো দিল। সে টুকরোগুলোকে একত্রিত করে দেখলো যে, এটি একটি খেলনার বিড়াল।Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
