উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকটি পাঠ্যবইয়ের অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো- যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে । যেমন— এ যাবৎ যত ফুল দেখেছি সবই সুন্দর । অতএব, সব ফুল হয় সুন্দর । এখানে অনুরূপ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। তেমনি উদ্দীপকে বলা হয়েছে , আমি এ যাবৎ যত মহিষ দেখেছি সবই কালো। এই যুক্তি প্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ জগতে কালো রঙের মহিষ ছাড়াও বাদামি, গোলাপী রঙের মহিষও দেখা যায়। তাই বলা যায়, উদ্দীপকটি পাঠ্যবইয়ের অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
