আরোহের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয় কেন?
উত্তর: সার্বিকীকরণ নীতি অনুসরণ করার কারণে আরোহের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার মাধ্যমে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ, এখানে কিছু থেকে সমগ্রে বা বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। যেহেতু আরোহ অনুমানে কিছু থেকে সমগ্রে বা বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়, তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হয়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
আরোহের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয় কেন?
উত্তর
