দৃশ্যকল্প-১ কোন ধরনের আরোহের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ পূর্ণাঙ্গ আরোহের নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো- যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে । যেমন- একটি ঝুড়িতে রাখা ১ কেজি কমলা দেখিয়ে বলা হলো যে,এই ঝুড়িতে রাখা সবগুলো কমলা টক। এই সার্বিক বাক্যটির সত্যতা পরীক্ষার জন্য আমরা স্বতন্ত্রভাবে এক-একটি করে কমলা খেয়ে দেখি যে, সত্যিই ঝুড়ির প্রত্যেকটি কমলা টক। এভাবে পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তেমনি উদ্দীপকে উল্লেখিত দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে , একটি ঝুড়িতে বিশটি আম আছে। প্রত্যেকটি আমের স্বাদ গ্রহণ করে দেখা গেল যে, প্রতিটি আমই মিষ্টি। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে, ঝুড়ির সব আম হয় মিষ্টি এখানে প্রতিটি আমের স্বাদ গ্রহণ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তাই এটি পূর্ণাঙ্গ আরোহের একটি দৃষ্টান্ত ।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন ধরনের আরোহের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
