দৃশ্যকল্প-১-এ ইঙ্গিতকৃত আরোহটি ব্যাখ্যা কর?
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ পূর্ণাঙ্গ আরোহ এর ইঙ্গিত রয়েছে। ব্যাখ্যা করা হলো- পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞায় বলা হয়েছে- কোনো তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করবার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বলে।" পূর্ণাঙ্গ আরোহে একটি ক্ষুদ্র সমষ্টির অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্তকে পৃথক পৃথকভাবে পরীক্ষা করে যদি দেখা হয় যে তাদের কোনো একটির ক্ষেত্রে কোনো একটি কথা সত্য তাহলে সবার ক্ষেত্রে সেটি সত্য হবে। পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহও বলা হয়, কারণ এখানে সবগুলো দৃষ্টান্তের গণনা শেষে সিদ্ধান্ত অনুমান করা হয়। এজন্যই পূর্ণাঙ্গ আরোহে সিদ্ধান্ত সবসময়ই সত্য হয়। তেমনি উদ্দীপকে উল্লেখ আছে রহিম একটি বাগানের পঞ্চাশটি গাছের সবগুলো পরীক্ষা করার পর দেখল সেগুলো ফজলি আমের গাছ। এ থেকে সিদ্ধান্ত নিল যে, “এই বাগানের সব আম গাছ হয় ফজলি আমের।" এটি একটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত কেননা এই অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষা করার পরে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ ইঙ্গিতকৃত আরোহটি ব্যাখ্যা কর?
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
