পূর্ণাঙ্গ আরোহকে কেন পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়?
উত্তর: পূর্ণাঙ্গ আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে অনুমানের কোনো সুযোগ থাকে না। কেননা, এখানে অনুমানের ভিত্তিতে কোনো দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। যেহেতু পূর্ণাঙ্গ আরোহ সবগুলো দৃষ্টান্তের পূর্ণ অভিজ্ঞতা গণনার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাই পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
পূর্ণাঙ্গ আরোহকে কেন পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়?
উত্তর
