"সাদৃশ্যানুমানে সাদৃশ্যের গুরুত্ব যত বেশি হবে অনুমানের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে"- কেন?
উত্তর: যুক্তিবিদ মিল ও বেইন মনে করেন, সাদৃশ্যের সংখ্যা দ্বারা এর সম্ভাব্যতা ও মূল্য নির্ধারিত হয়। কিন্তু যুক্তিবিদ ওয়েলটন ও বেসাঙ্কে মনে করেন যে, সাদৃশ্যের সংখ্যা দ্বারা এর সম্ভাব্যতা ও মূল্য নির্ধারণ করা হয় না বরং সাদৃশ্যের গুরুত্ব দ্বারা সম্ভাব্যতা ও মূল্য নির্ধারিত হয়। তাই সাদৃশ্যানুমানে সাদৃশ্যের গুরুত্ব যত বেশি হবে, অনুমানের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। যেমন- মানুষ ও গাছপালার ক্ষেত্রে জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার ও মৃত্যু রয়েছে। মানুষের জীবন আছে। অতএব, গাছপালারও জীবন আছে। এখানে বিবেচিত সাদৃশ্যের গুরুত্ব বেশি। তাই অনুমানের সম্ভাবনার মাত্রাও বেশি।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
"সাদৃশ্যানুমানে সাদৃশ্যের গুরুত্ব যত বেশি হবে অনুমানের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে"- কেন?
উত্তর
