উদ্দীপকে তথ্য-১-এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ দ্বারা পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো- অপ্রকৃত আরোহের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। এই প্রকার আরোহে প্রথমে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করা হয়। এরপর সবগুলো দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর সবগুলো দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকের 'তথ্য-১' এ একটি সেমিনারে ১০ জন শিক্ষকের প্রত্যেককে পর্যবেক্ষণ করে পিএইচডি ডিগ্রিধারী বলে জানতে পারা গিয়েছে। এরপর ঐ সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষক পিএইচডি ডিগ্রিধারী- এরূপ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'তথ্য-১' এর মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। পূর্ণাঙ্গ আরোহ কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তবে পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
উদ্দীপকে তথ্য-১-এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
