অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলতে কী বোঝ?
উত্তর: যথোপযুক্ত প্রমাণ এবং পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ ছাড়াই কেবল অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে যে ভ্রান্তি ঘটে তাকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে । এক্ষেত্রে অনেক সময় পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ না করেই সিদ্ধান্ত নেওয়া অবৈজ্ঞানিক আরোহে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ভ্রান্তি ঘটে। যেমন— লম্বা ব্যক্তিরা উদারমনের হয়। বস্তুত লম্বা ব্যক্তির সাথে উদার মনের কোনো কার্যকারণ সম্পর্ক নেই। শুধু অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে যুক্তিটিতে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলতে কী বোঝ?
উত্তর
