দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আরোহ নির্দেশিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- বৈজ্ঞানিক আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয় । তেমনি দৃশ্যকল্প-১ এ রিপন তার বন্ধুকে বলে, “ময়না হয় দ্বিপদ পাখি, দোয়েল হয় দ্বিপদ পাখি, কোকিল হয় দ্বিপদ পাখি। সুতরাং সকল পাখি হয় দ্বিপদ।' এই সিদ্ধান্তে পাখির সাথে দ্বিপদের কার্যকারণ সম্পর্ক স্থাপিত হয়েছে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর বিশ্বাস রেখে সিদ্ধান্তটি টানা সম্ভব হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের উক্ত উদাহরণটি বৈজ্ঞানিক আরোহকেই নির্দেশ করে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আরোহ নির্দেশিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
