উদ্দীপকে বর্ণিত রিয়াজের বক্তব্যে যে অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে পাঠ্যবিষয়ের আলোকে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রিয়াজের বক্তব্যে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি পরিলক্ষিত হয়। অঙ্গগত বিভাগ হলো যৌক্তিক বিভাগের একটি ত্রুটিপূর্ণ বা ভ্রান্ত বিভাগ। সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা অংশসমূহে বিভক্ত করলে অঙ্গগত বিভাগ নামক অনুপপত্তি ঘটে। এ বিভাগের বিভক্ত বিষয়গুলো আমাদের কাছে দৃশ্যমান থাকে। যার ফলে বিভক্ত বিষয়গুলোকে আমরা সামগ্রিক ধারণা থেকে আলাদা করতে পারি। যেমন-কোনো গাছকে তার মূল, কাণ্ড, শাখা, পাতা, ফুল ও ফল অংশে বিভক্ত করলে তা হবে অঙ্গগত বিভাগ। উদ্দীপকে বর্ণিত ঘটনায় রিয়াজ আম গাছকে পাতা, ডাল ও কাণ্ডে বিভক্ত করেছে। অর্থাৎ সে যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করে কোনো বস্তুকে তার বিভিন্ন অংশে বিভক্ত করেছে। এ কারণে তার বক্তব্যে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি পরিলক্ষিত হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়মে বলা হয়েছে, সর্বদা একটি জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়।' কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে উদ্দীপকের রিয়াজ বিশিষ্ট পদ আম গাছকে বিভাজন করেছে। এ কারণে তার বক্তব্যে অঙ্গগত বিভাগজনিত অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রিয়াজের বক্তব্যে যে অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে পাঠ্যবি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

