চিত্র-১ এ তোমার পাঠ্যবইয়ের যে ধারণাকে নির্দেশ করেছে তার সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ পাঠ্যবইয়ের যৌক্তিক বিভাগের ধারণা নির্দেশ করেছে। নিচে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা উপস্থাপন করা হলো- যৌক্তিক বিভাগে ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে সর্বনিম্ন উপজাতি। এ জাতীয় উপজাতিকে বিভক্ত করলে একক ব্যক্তি বা বস্তু পাওয়া যায়; যা বিভক্ত করা যায় না। তাই সর্বনিম্ন উপজাতিকেও বিভক্ত করা সম্ভব নয়। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা প্রভৃতি আবেগের সাথে জড়িত বিষয়ের যৌক্তিক বিভাগ নীতি করা সম্ভব নয়। বিশিষ্ট সমষ্টিবাচক পদ, যেমন- মুক্তিবাহিনী, সৈন্যবাহিনী, গ্রন্থাগার প্রভৃতির যৌক্তিক বিভাগ করা যায় না। আবার যে পদ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি অপর্যাপ্ত সেক্ষেত্রেও যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। এছাড়া বিশেষ গুণবাচক পদ হিসেবে বৃত্তত্ব, চতুষ্কোণত্ব প্রভৃতি পদের যৌক্তিক বিভাগ করা যায় না। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যৌক্তিক বিভাগ যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলেও বিভিন্ন ক্ষেত্রে এর সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
চিত্র-১ এ তোমার পাঠ্যবইয়ের যে ধারণাকে নির্দেশ করেছে তার সীমাবদ্ধতা …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

