উদ্দীপক-২ এ কোন বিভাগ প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-২ এ যৌক্তিক বিভাগ প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে। যৌক্তিক বিভাগ হলো একটি মানসিক প্রক্রিয়া যেখানে একটি উচ্চতর জাতি বা শ্রেণিকে কোনো একটি মূলসূত্রের ভিত্তিতে তার অন্তর্গত নিম্নতর উপজাতিসমূহে বিভক্ত করা হয়। এই প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট নীতি অনুসরণ করে পদের ব্যক্ত্যর্থকে বিন্যস্ত করা হয় যাতে কোনো উপজাতি বাদ না পড়ে এবং সেগুলো যেন পরস্পর বিচ্ছেদক হয়। উদ্দীপক-২ এ 'খেলোয়াড়' একটি জাতি বা শ্রেণি। এখানে 'খেলার পরিধি' বা 'মর্যাদা' নামক একটি মূলসূত্রের ভিত্তিতে খেলোয়াড়দের তিনটি উপজাতিতে ভাগ করা হয়েছ। যথা: স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। এই বিভাজনটি যৌক্তিক বিভাগের নিয়ম মেনে করা হয়েছে। কেননা এখানে একটি নির্দিষ্ট নীতি অনুসরণ করা হয়েছে এবং উপজাতিগুলোর সমষ্টি মূল - জাতির সমান হয়েছে। এছাড়া উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক। অর্থাৎ এই বিভাজন অনুযায়ী 'x [গণিত] একজন স্থানীয় খেলোয়াড় একই সাথে জাতীয় বা আন্তর্জাতিক হিসেবে গণ্য হচ্ছে না। তাই বলা যায়, উদ্দীপক-২ যৌক্তিক বিভাগের একটি দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
উদ্দীপক-২ এ কোন বিভাগ প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

