২য় দৃশ্যকল্প যৌক্তিক বিভাজক প্রক্রিয়াটি কি যথার্থ বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, আমি ২য় দৃশ্যকল্পে যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি যথার্থ বলে মনে করি। কারণ এখানে একটি নীতি অনুসরণ করে পদের যৌক্তিক বিভাগ সম্পন্ন হয়েছে। যৌক্তিক বিভাগ হলো একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে একটি মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণিতে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগের একটি মূলসূত্র বা নীতি থাকে, যার ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। এ মূলনীতি এমন হয় যার বৈশিষ্ট্য বিভাগ্য জাতির শুধু কিছু সংখ্যক সদস্যের মধ্যে বিদ্যমান - থাকে এবং বাকি সদস্যদের মধ্যে বিদ্যমান থাকে না। যেমন- 'মানুষ' পদকে 'শিক্ষা' নামক মূলনীতির ভিত্তিতে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' পদে বিভক্ত করা একটি যথার্থ যৌক্তিক বিভাগ প্রক্রিয়া। তেমনিভাবে 'সততা' মূলসূত্র হিসেবে 'শিক্ষিত মানুষ' পদকে 'সৎ' ও 'অসৎ' পদে বিভক্ত করাও যৌক্তিক বিভাগের দৃষ্টান্ত। উদ্দীপকের ২য় দৃশ্যকল্পে মানুষ পদকে শিক্ষা নীতির ভিত্তিতে প্রথমে 'শিক্ষিত মানুষ' ও 'অশিক্ষিত মানুষ' পদে বিভক্ত করা হয়েছে। এরপর শিক্ষিত মানুষকে সততার ভিত্তিতে 'সৎ শিক্ষিত মানুষ' ও 'অসৎ শিক্ষিত মানুষ' পদে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিটি ধাপে একটি নীতি বা মূলসূত্রের ভিত্তিতে পদের বিভাজকরণ করা হয়েছে। এ কারণে এটি যথার্থ বিভাজক প্রক্রিয়া। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ মূলনীতি বা মূলসূত্র হলো এমন একটি সূত্র যার ভিত্তিতে কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক বিষয়কে তার অন্তর্গত উপজাতিসমূহে বা উপশ্রেণিসমূহে বিভক্ত করা হয়। উদ্দীপকের ২য় দৃশ্যকল্পে এই নীতি অনুসারে পদকে বিভক্ত করায় আমি এ বিভাজক প্রক্রিয়াটিকে যথার্থ বলে মনে করি।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
২য় দৃশ্যকল্প যৌক্তিক বিভাজক প্রক্রিয়াটি কি যথার্থ বলে তুমি মনে করো?…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

