নওশিন এর উক্তিতে কী অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: নওশিনের উক্তিতে 'পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি' ঘটেছে। যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী, বিভক্ত উপজাতিগুলো যেন একে অপরের সাথে মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হয়। অর্থাৎ উপজাতিগুলো হবে পরস্পর বিচ্ছিন্ন। উদ্দীপকে নওশিন শিক্ষকদের দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ- এই তিন ভাগে ভাগ করেছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে একজন শিক্ষক একই সাথে দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ হতে পারেন। এখানে উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং একটির গুণ অন্যটির মধ্যে বিদ্যমান। ফলে বিভাগের নিয়ম লঙ্ঘিত হয়ে এখানে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
নওশিন এর উক্তিতে কী অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

