১নং চিত্রে কী অনুপপত্তি ঘটেছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ১নং চিত্রে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কোনো একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণিসমূহের মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী- কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো একটি ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। যেমন- সক্রেটিসকে তার হাত, পা, মাথা, চুল অংশে বিভক্ত করলে তা হবে অঙ্গগত বিভাগ। উদ্দীপকের ১নং চিত্রে যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করে একটি গাড়িকে তার বিভিন্ন অঙ্গ তথা ইঞ্জিন, চাকা, দরজা ও স্টিয়ারিং এ বিভক্ত করা হয়েছে। যা অঙ্গগত বিভাগ অনুপপত্তিকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের ১নং চিত্রে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
১নং চিত্রে কী অনুপপত্তি ঘটেছে? বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

