২নং চিত্রের সাথে যৌক্তিক বিভাগের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ২নং চিত্রে গুণগত বিভাগ অনুপপত্তি প্রতিফলিত হয়েছে। তাই ২নং চিত্রটি একটি ভ্রান্ত বিভাগ হওয়ায় তা যৌক্তিক বিভাগের তুলনায় পৃথক। যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে কোনো শ্রেণিকে তার অন্তর্গত উপশ্রেণিতে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগের ছয়টি নিয়ম রয়েছে। তাই এ প্রক্রিয়াটি নিখুঁত ও নির্ভুলভাবে সম্পাদনের জন্য এ নিয়মগুলো অনুসরণ করে যৌক্তিক বিভাগ সম্পন্ন করতে হয়। কিন্তু এ নিয়মগুলোর কোনো একটির ব্যত্যয় ঘটিয়ে বিভাগায়ন সম্পন্ন করলে যৌক্তিক বিভাগে অনুপপত্তির সৃষ্টি হয়। অন্যদিকে, ২নং চিত্রে আমকে মিষ্টি, টক ও রসালো গুণে বিভক্ত করায় এখানে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কোন ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত গুণসমূহে বিভক্ত করার প্রক্রিয়াকে গুণগত বিভাগ বলে। গুণগত বিভাগ কোনো যৌক্তিক বিভাগ নয়। এতে কোন জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার বদলে কোন ব্যক্তি বা বস্তুকে তার গুণসমূহে ভাগ করা হয়। যেমন- চিনিকে সাদাত্ব, মিষ্টত্ব, কঠিনতা, উজ্জ্বলতা ইত্যাদিতে ভাগ করা একটি গুণগত বিভাগ। এক্ষেত্রে যৌক্তিক বিভাগের প্রথম নিয়মটি লঙ্ঘিত হয়। আলোচনা শেষে বলা যায়, যৌক্তিক বিভাগের প্রথম নিয়মটি লঙ্ঘন করলে গুণগত বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয় যা উদ্দীপকে ২নং চিত্রে লক্ষণীয়। অর্থাৎ ২নং চিত্র যৌক্তিক বিভাগের একটি অনুপপত্তি মাত্র। তাই উদ্দীপকের ২নং চিত্রটি যৌক্তিক বিভাগের তুলনায় পৃথক।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
২নং চিত্রের সাথে যৌক্তিক বিভাগের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

