দৃষ্টান্ত ১ এ কোন ত্রুটি আছে ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত ১-এ যৌক্তিক বিভাগের 'অঙ্গগত বিভাগ' জনিত ত্রুটি আছে। যৌক্তিক বিভাগ সর্বদা মানসিক প্রক্রিয়া এবং এটি জাতি বা উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য। তাই যৌক্তিক বিভাগের নিয়ম হলো একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করা, কিন্তু কোনো বস্তুকে তার বিভিন্ন অংশে ভাগ করা নয়। যখন কোনো বস্তুকে তার গুণ বা জাতির ভিত্তিতে ভাগ না করে তার বিভিন্ন অঙ্গ বা অংশে ভাগ করা হয়, তখন তাকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। এটি যৌক্তিক বিভাগের প্রথম নিয়মকে লঙ্ঘন করে। উদ্দীপকের দৃষ্টান্ত ১-এ ফারহান তার হাতের বইটিকে পৃষ্ঠা, অধ্যায় ইত্যাদিতে ভাগ করেছে। এখানে বই একটি অখণ্ড বস্তু এবং পৃষ্ঠা বা অধ্যায় তার অংশ মাত্র, কোনো উপজাতি নয়। ফারহান বইটিকে তার গাঠনিক অংশে বিভক্ত করায় এখানে অঙ্গগত বিভাগ জনিত ত্রুটি দেখা দিয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
দৃষ্টান্ত ১ এ কোন ত্রুটি আছে ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

