উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তরের মধ্যেকার একটি তুলনামূলক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তরে যথাক্রমে অতিব্যাপক বিভাগ ও অব্যাপক বিভাগ অনুপপত্তি প্রকাশ পেয়েছে। যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- উদ্দীপকের এক শিক্ষার্থী মুদ্রাকে স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা, ব্রোঞ্জমুদ্রার পাশাপাশি অতিরিক্ত হিসেবে কাগজের নোটে বিভক্ত করেছে। ফলে মুদ্রা পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এর কারণে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা 'জাতির সংখ্যার চেয়ে কম হলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- উদ্দীপকের শিক্ষার্থী দ্বিতীয় প্রশ্নের উত্তরে ত্রিভুজকে সমবাহু ও বিষমবাহু পদে বিভক্ত করেছে। এ বিভক্ত প্রক্রিয়ায় সমদ্বিবাহু ত্রিভুজটি বাদ পড়েছে। ফলে ত্রিভুজ পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। এ কারণে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, অতিব্যাপক বিভাগ ও অব্যাপক বিভাগ উভয় ভ্রান্ত বিভাগ। যার দৃষ্টান্ত উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তরে প্রতিমান হয়।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তরের মধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

