উদ্দীপকে সুমনের বক্তব্যে যৌক্তিক বিভাগের যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুমনের বক্তব্যে যৌক্তিক বিভাগের 'সংকর বিভাগ অনুপপত্তি' ঘটেছে। নিচে সংকর বিভাগ অনুপত্তি ব্যাখ্যা করা হলো- যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- যৌক্তিক বিভাগে একই সময় একটিমাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে। এ নিয়ম লঙ্ঘন করে একই বিভাগে যদি একটির পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করা হয়, তাহলে বিভাগটি ভ্রান্ত হবে। এরূপ বিভাগের নাম 'সংকর বিভাগ অনুপপত্তি। সংকর বিভাগ অনুপত্তিতে একাধিক মূলসূত্র গ্রহন করা হলে সেটি ভ্রান্ত হয়। তেমনি উদ্দীপকে সুমন 'মানুষ' পদের বিভাজনে বলেছে- মানুষ হলো সভ্য, শিক্ষিত ও সৎ জীব। এ বিভাজনে একটির পরিবর্তে তিনটি মূলসূত্র 'সভ্যতা, শিক্ষা ও সততা' গ্রহণ করা হয়েছে। যার ফলে যৌক্তিক বিভাগে একই সময় একটিমাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে এই নিয়মটি লঙ্ঘিত হয়েছে। তাই বলা যায় যে,উদ্দীপকে সুমনের বক্তব্যে যৌক্তিক বিভাগের 'সংকর বিভাগ অনুপপত্তি' ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
উদ্দীপকে সুমনের বক্তব্যে যৌক্তিক বিভাগের যে অনুপপত্তি ঘটেছে তা ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

