কার্যকারণের বৈশিষ্ট্যের আলোকে দৃশ্যকল্প-২ এর বৈধতা মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। নিচে কার্যকারণের বৈশিষ্ট্যের আলোকে দৃশ্যকল্প-২ এর বৈধতা মূল্যায়ন করা হলো— কার্যকারণ নিয়ম অনুযায়ী কার্য ও কারণের মাঝে অনিবার্য সম্পর্ক থাকে। আর কারণ থাকে পূর্বে এবং কার্য থাকে পরে। এই কারণ ও কার্য অনিবার্যভাবে যুক্ত । অনেক সময় একটি ঘটনার পরে অন্য আরেকটি ঘটনা ঘটলে দুটি ঘটনাকে অনিবার্যভাবে যুক্ত বলে মনে হয়। প্রকৃতপক্ষে ঘটনা দুটি অনিবার্যভাবে যুক্ত থাকে না। এই যুক্তিতে যৌক্তিক ত্রুটি থাকে। কার্যকারণ নিয়ম সংক্রান্ত এই ত্রুটিকে কাকতালীয় অনুপপত্তি বলে। এই কাকতালীয় অনুপপত্তির অর্থ হলো, এটার পরে ঘটেছে; অতএব এটার জন্য ঘটেছে (After this, therefore, because of this)। যেমন- ধূমকেতু দেখা যাওয়ার পর রাজার মৃত্যু হলো। অতএব, ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। প্রকৃতপক্ষে এখানে ধূমকেতুর আবির্ভাব ও রাজার মৃত্যুর মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক বা কার্যকারণ সম্পর্ক নেই। এখানে ধূমকেতুর আবির্ভাবকে রাজার মৃত্যুর কারণ মনে করা হয়েছে বলে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। এখানে ধূমকেতুর আবির্ভাব ও রাজার মৃত্যু দুটি বিচ্ছিন্ন ঘটনা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখ করা হয়েছে যে, ঘরের দরজায় ধাক্কা লাগাই আমার গণিতে ফেল করার কারণ। এখানে দুটি আলাদা ঘটনাকে এক সাথে যুক্ত করে সিদ্ধান্ত নেওয়ার কারণে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত যুক্তিটি কার্যকারণের নিয়মের আলোকে অবৈধ।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
কার্যকারণের বৈশিষ্ট্যের আলোকে দৃশ্যকল্প-২ এর বৈধতা মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

