Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি Logic 1st Paper

HSC Logic 1st Paper এর Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১,২৩৬

প্রশ্ন

Logic 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCLogic 1st Paperসৃজনশীল

উদ্দীপক

উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Barisal · 2017

ক
ভাষায় ব্যবহৃত প্রতীককে কী বলা হয়?

উত্তর

ভাষায় ব্যবহৃত প্রতীককে শাব্দিক প্রতীক (Verbal Symbol) বলা হয়।
খ
প্রতীক ও সংকেত সম্পূর্ণ অভিন্ন নয় কেন?

উত্তর

সংকেত প্রাকৃতিক ও কৃত্রিম উভয় চিহ্ন হলেও প্রতীক সর্বদাই কৃত্রিম চিহ্ন হয়ে থাকে। এ কারণে প্রতীক ও সংকেত সম্পূর্ণ অভিন্ন নয়। কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। অর্থাৎ প্রতীক সর্বদাই কৃত্রিম। যেমন- জাতীয় পতাকা হচ্ছে আমাদের জাতীয়তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। অন্যদিকে, কোনো বিষয় যখন কিছুর নির্দেশ বা আভাস দেয়, তখন তাকে সংকেত বলে। যেমন- আকাশে ঘন কালো মেঘ ঝড়-বৃষ্টির সংকেত বহন করে। তেমনিভাবে বাসস্ট্যান্ডের স্টার্টারের হুইসেল গাড়ি ছাড়ার সংকেত হিসেবে কাজ করে। অর্থাৎ সংকেত প্রাকৃতিক ও কৃত্রিম উভয় হতে পারে। এ কারণে প্রতীক ও সংকেত সম্পূর্ণ ভিন্ন।
গ
উদ্দীপকে প্রতীকী যুক্তিবিদ্যার কোন ধারণাটি ফুটে উঠেছে? বাস্তব উদাহরণসহ লিখ।

উত্তর

উদ্দীপকে প্রতীকী যুক্তিবিদ্যার সত্য সারণির ধারণাটি ফুটে উঠেছে। সত্য সারণির ইংরেজি প্রতিশব্দ হলো Truth Table′Table^{\prime}। Table অর্থ এখানে ছক বা সারণি। আর Truth বলতে এখানে কেবল সত্য না বুঝিয়ে সত্য-মিথ্যা মানকে বোঝানো হয়। তাই Truth table বা সত্য সারণি বলতে সাধারণভাবে সত্য-মিথ্যা নির্ধারক কোনো একটি ছক বা সারণিকে বোঝায়। প্রতীকী যুক্তিবিদ্যায় সত্য সারণি একটি মৌলিক পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক যোজকের অর্থ ও তাৎপর্য, যুক্তিবাক্য ও যুক্তিবাক্য আকারের সত্যমান এবং যুক্তি বা যুক্তি আকারের বৈধমান নির্ণয় করা যায়। তাই প্রতীকী যুক্তিবিদ্যা অনুসারে বলা যায়, যে প্রক্রিয়ায় সত্য-মিথ্যা মান বিন্যাস করে যৌক্তিক যোজকের অর্থ, যৌগিক বচন বা বচনাকারের মান এবং যুক্তি আকারের প্রকৃতি ও বৈধতা নির্ণয় করা যায় তাকে সত্য সারণি বলে। উদ্দীপকের ছকটিতে একটি বৈকল্পিক বচনকে সারি ও স্তম্ভে বিভক্ত করে সত্য সারণি তৈরি করা হয়েছে।
ঘ
প্রচলিত পদ্ধতির চেয়ে সত্যসারণির কৌশল বৈধতা নির্ণয়ে অধিক শ্রেয়- বর্ণনা কর।

উত্তর

প্রচলিত পদ্ধতির চেয়ে সত্য সারণির কৌশল বৈধতা নির্ণয়ে অধিক শ্রেয়- উক্তিটি যথার্থ। প্রাত্যহিক জীবনে সাধারণ ভাষার মাধ্যমে বাক্যের সত্যমান ও যুক্তির বৈধমান এবং যৌক্তিক যোজকগুলোর অর্থ ও তাৎপর্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রায়ই নানাবিধ জটিলতার সম্মুখীন হই এবং এতে যেমন অনেক সময় ব্যয় হয় তেমনি আবার বিভিন্ন রকম ত্রুটি-বিচ্যুতি ঘটারও সম্ভাবনা থাকে। যেমন- আমরা যদি বলি, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে। ... মাটি ভিজেছে। এক্ষেত্রে বৃষ্টি হওয়ার মাধ্যমে মাটি ভেজার বিষয়টির সত্যতা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এমনও হতে পারে যে, বৃষ্টি হয়নি তাসত্ত্বেও মাটি ভিজেছে। যেক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় এবং সিদ্ধান্তের নিশ্চয়তা বাধাগ্রস্ত হয়। অন্যদিকে, আমরা যুক্তির বৈধমান এবং যৌক্তিক যোজকের অর্থ ও তাৎপর্য নির্ণয় করি। তাহলে যেমন সময় সাশ্রয় হয় তেমনি ভুল হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়। আবার এতে ভাষাগত জটিলতারও সম্মুখীন হতে হয় না। সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, প্রচলিত পদ্ধতির চেয়ে সত্য সারণির মাধ্যমে বৈধতা নির্ণয় অধিক শ্রেয়।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

নিচের দৃশ্যকল্পগুলো থেকে প্রশ্নগুলোর উত্তর দাও: দৃশ্যকল্প-১: শহরে যত মানুষ আছে দেখা গেল তাদের কেউ অশিক্ষিত নয়। সুতরাং বলা যায় সকল শহরবাসীই শিক্ষিত। দৃশ্যকল্প-২: খেলনা সাপকে অন্ধকার রাতে দেখে আসল সাপ মনে করে কেউ ভয়ে চিৎকার দিল।

Barisal · 2017

ক
নিরীক্ষণের অনুপপত্তি প্রধানত কত প্রকার?

উত্তর

নিরীক্ষণের অনুপপত্তি প্রধানত দুই প্রকার- ভ্রান্ত নিরীক্ষণ ও অনিরীক্ষণ।
খ
পরীক্ষণ সব সময় কি সত্যতা নিশ্চিত করতে পারে?

উত্তর

হ্যাঁ, পরীক্ষণ (Experiment) সব সময় সত্যতা নিশ্চিত করতে পারে। পরীক্ষণ কৃত্রিম পরিবেশে করা হয় এবং এর ওপর পরীক্ষকের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তাই পরীক্ষক তার প্রয়োজনমতো একটি বিষয়কে বার বার পরীক্ষা করে দেখতে পারেন। এজন্য পরীক্ষণ সব সময় সত্যতা নিশ্চিত করতে পারে। যেমন: কোনো এক গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেল, আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের উপস্থিতি অপরিহার্য। এই সিদ্ধান্তের নিশ্চয়তা প্রমাণের জন্য অন্য গবেষণাগারেও একই পরীক্ষা করা হলো এবং সেখানেও একই ফল পাওয়া গেল। এভাবে একটা নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হলো যে, আগুন জ্বালানোর জন্য অক্সিজেন অপরিহার্য।
গ
দৃশ্যকল্প-১-এ নিরীক্ষণের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে- ব্যাখ্যা কর।

উত্তর

দৃশ্যকল্প-১ এ অনিরীক্ষণজনিত (Non-Observation of Instances) অনুপপত্তি ঘটেছে। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যেসব দৃষ্টান্ত নিরীক্ষণ করা দরকার সেসব দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি (Fallacy of Non-Observation of Instances) বলে। যেমন: একজন লোক ডাক্তারের পরামর্শ গ্রহণ করে না, কারণ যারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারাও মৃত্যুবরণ করে। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কেননা প্রয়োজনীয় দৃষ্টান্ত অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ঘ
দৃশ্যকল্প-১-এ ও দৃশ্যকল্প-২-এর আন্তঃসম্পর্ক মূল্যায়ন কর।

উত্তর

দৃশ্যকল্প-১ এ দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি এবং দৃশ্যকল্প-২ এ ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। এদের আন্তঃসম্পর্ক নিচে মূল্যায়ন করা হলো: কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যেসব দৃষ্টান্ত নিরীক্ষণ করা দরকার সেসব দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি (Fallacy of Non-Observation of Instances) বলে। যেমন: একজন লোক ডাক্তারের পরামর্শ গ্রহণ করে না, কারণ যারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারাও মৃত্যুবরণ করে। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কেননা প্রয়োজনীয় দৃষ্টান্ত অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, কোনো ব্যক্তি কোনো বস্তু বা ঘটনাকে যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে নিরীক্ষণ না করে যদি ভিন্নভাবে নিরীক্ষণ করে তখন তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ (Individual Mal-Observation) বলে। যেমন: অন্ধকারে গোরস্থানের খুঁটিকে ভূত মনে করা। দৃশ্যকল্প-১ এ দেখা যাচ্ছে, শহরের কোনো মানুষ অশিক্ষিত না। তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে, সকল শহরবাসীই শিক্ষিত। এটা দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুপপত্তির একটি উদাহরণ। কারণ এক্ষেত্রে শহরের অশিক্ষিত মানুষগুলো নিরীক্ষণের বাইরে থেকে যাচ্ছে। অন্যদিকে, দৃশ্যকল্প ২ এ অন্ধকার রাতে খেলনা সাপকে আসল সাপ মনে করে কেউ ভয়ে চিৎকার দিল। এটি ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণের একটি দৃষ্টান্ত।

question image

Barisal · 2017

ক
সংযৌগিক বাক্যের একটি প্রতীকী দৃষ্টান্ত দাও।

উত্তর

সংযৌগিক বাক্যের একটি প্রতীকী দৃষ্টান্ত হলো p. q। যেখানে p ও ৭ হলো দুটি আপেক্ষিক ঘটনা এবং (ডট) হলো সংযৌগিক চিহ্ন।
খ
প্রাকল্পিক বাক্যের সত্য সারণি লেখ।

উত্তর

প্রাকল্পিক বাক্যকে প্রকাশ করা হয়'⊃\supset' যোজক দ্বারা। নিচে প্রাকল্পিক বাক্যের সত্য সারণি উপস্থাপন করা হলো- question image
গ
উদ্দীপকের উল্লিখিত ছক-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে?

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ছক-১ দ্বারা পাঠ্যবইয়ের সংকেত (Sign) এর বিষয়টিকে প্রকাশ করে। কোনো বস্তু বা বিষয় যখন একজন ব্যক্তির কাছে নির্দিষ্ট কিছুর প্রতিনিধি হিসেবে প্রকাশিত হয় তখন তাকে সংকেত বলে। প্রখ্যাত চিন্তাবিদ হসপার্স মনে করেন, যখন একটি বিষয় অন্য কোনো বিষয়ের নির্দেশ হিসেবে বিশেষ অর্থ বহন করে তখন তা হবে Sign বা সংকেত। যেমন- রাস্তায় ব্যবহৃত লাল-হলুদ-সবুজ বাতিগুলো দ্বারা গাড়ি থামানো এবং গাড়ি চলার নির্দেশ প্রদান করে। এটি ট্রাফিক নিয়ম অনুযায়ী সার্বজনীনভাবে গৃহীত। তাই এগুলোকে সংক্ষেপে সংকেত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সংকেত ট্রাফিকের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে।
ঘ
উদ্দীপকের ছকে নির্দেশিত বিষয়গুলো আসলে আপেক্ষিক- বিশ্লেষণ কর।

উত্তর

ছকে নির্দেশিত দিকগুলো সংকেত ও প্রতীকের ইঙ্গিত বহন করে যেগুলোকে আমরা চিরন্তন বলতে পারি না। অর্থাৎ সংকেত ও প্রতীক হলো আপেক্ষিক বিষয়। নিচে এ বিষয়টি বিশ্লেষণ করা হলো- কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। যেমন- কোনো উত্তরের পাশে ()\sqrt) 'টিক' চিহ্ন ঠিক উত্তরের প্রতীক এবং (×) 'ক্রস' চিহ্ন ভুল উত্তরের প্রতীক বলে গণ্য হয়। অন্যদিকে, কোনো বিষয় যখন কোনো কিছুর নির্দেশ বা আভাস দেয়, তখন তাকে সংকেত বলে। যেমন- আকাশে লালচে ধূসর বর্ণের মেঘ ঝড়-ঝঞ্ঝার সংকেত এবং ফায়ার ব্রিগেডের সাইরেন কোথাও আগুন লাগার সংকেত হিসেবে কাজ করে। প্রতীক হলো কোনো কিছুর সংকেত। তবে সব ধরনের প্রতীক সংকেতের মর্যাদা পেলেও সব ধরনের সংকেত কখনও প্রতীকের মর্যাদা পায় না। কারণ যুক্তিবিদদের মতে কেবল কৃত্রিম সংকেতই প্রতীক হওয়ার যোগ্যতা রাখে, কেননা ট্রাফিকের লাল বাতি একদিকে প্রতীক এবং অন্যদিকে গাড়ি থামানোর সংকেত হিসেবে কাজ করে। প্রতীক ও সংকেতের মধ্যে কিছু পার্থক্য থাকলেও কোনো কোনো যুক্তিবিদ মনে করেন, প্রতীক ও সংকেত আসলে আপেক্ষিক বিষয়। একই বিষয় একজনের কাছে প্রতীক আবার অন্যজনের কাছে সংকেত বলে পরিগণিত হচ্ছে। কাজেই প্রতীক ও সংকেতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রতীক ও সংকেতকে চিরন্তন বলা যায় না। আজ একটা চিহ্ন কোনো একটা বিষয়টাকে প্রতীকায়িত করতে ব্যবহার করা হচ্ছে কাল সেটা নাও ব্যবহৃত হতে পারে। তাই বলা যায় প্রতীক ও সংকেত আপেক্ষিক।