দৃশ্যকল্প-২ আরোহ অনুমানের ভিত্তির কোন দিকটি নির্দেশ করে ? বিশ্লেষণ করো ।
উত্তর: দৃশ্যকল্প-২ আরোহ অনুমানের আকারগত ভিত্তির কার্যকারণ নীতিকে নির্দেশ করে । কার্যকারণ হলো আরোহের আকারগত ভিত্তি। কার্যকারণ শব্দটি বিশ্লেষণ করলে দুটি বিষয় পাওয়া যায়। যথা— কার্য ও কারণ। কার্য হলো কোনো ঘটনা এবং কারণ হলো সেই ঘটনার পূর্ববর্তী অবস্থা। কার্যকারণ নীতি অনুযায়ী বলা হয় প্রতিটি ঘটনারই একটি কারণ রয়েছে। বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। এ প্রসঙ্গে- যুক্তিবিদ মিল বলেন, “যে ঘটনার শুরু আছে, তার একটি কারণ থাকতে বাধ্য।” কার্যকারণ নীতি অনুযায়ী প্রকৃতির প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে বাধা। জগতের প্রত্যেকটি পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনার সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যে, পূর্বের ঘটনাটি ঘটলেই কেবল পরেরটি ঘটে, আর পূর্বেরটি না ঘটলে পরেরটি ঘটে না। অর্থাৎ কারণ ছাড়া কোনো ঘটনা বা কার্য ঘটে না। যেমন— দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি কার্য। এই কার্যের কারণ হিসেবে রয়েছে উৎপাদন খরচ বেশি, স্বল্প উৎপাদন, চাহিদা অপেক্ষায় যোগান কম, কালোবাজারি ইত্যাদি। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হয়। এখানে 'লোডশেডিং' হলো কার্য এবং 'বিদ্যুতের ঘাটতি' হলো কারণ। তাই বলা যায়, দৃশ্যকল্প -২ আরোহ অনুমানের আকারগত ভিত্তির কার্যকারণ নীতিকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ আরোহ অনুমানের ভিত্তির কোন দিকটি নির্দেশ করে ? বিশ্লেষণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

