কারণ ও শর্তের সম্পর্ক লেখ। د
উত্তর: কোনো ঘটনার অব্যবহিত পূর্ববর্তী ঘটনা হলো ওই ঘটনার কারণ। আর যা কিছু কার্য সংগঠনের জন্য প্রভাব সৃষ্টি করে তাকেই শর্ত বলে। কারণ ও শর্তের মধ্যে সম্পর্কের বর্ণনায় বলা যায়, শর্ত হলো কারণের একটি অংশ আর কারণ হচ্ছে এ শর্তগুলোর সমষ্টি শর্ত যেমন সদর্থক হতে পারে, তেমনি নঞর্থকও হতে পারে। সদর্থক ও নঞর্থক সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। সুতরাং একটি কারণের মধ্যে অনেক শর্ত থাকতে পারে। কেননা কারণ হলো শর্তের সমষ্টি। আর শর্ত হলো কারণের একটি অংশ।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
কারণ ও শর্তের সম্পর্ক লেখ। د
উত্তর

