'আরোহমূলক উল্লম্ফনকে' আরোহের প্রাণ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে জানা থেকে অজানায় বা জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। যে বৈশিষ্ট্য বা যার ওপর ভিত্তি করে আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে বা জানা থেকে অজানায় গমন করা হয় তাকে আরোহাত্মক উল্লম্ফন বলে। যেহেতু আরোহাত্মক উল্লম্ফনের ওপর ভিত্তি করে আরোহ অনুমানে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
'আরোহমূলক উল্লম্ফনকে' আরোহের প্রাণ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর

