"যেকোনো পূর্ববর্তী ঘটনাই কার্যের কারণ নয়।"- দৃশ্যকল্প-২ এর আলোকে তা বিশ্লেষণ করি।
উত্তর: "যেকোনো পূর্ববর্তী ঘটনাই কার্যের কারণ নয়।"- দৃশ্যকল্প-২ এর আলোকে বিশ্লেষণ করা হলো- যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলির সংমিশ্রণের পর অন্য একটি ঘটনা অনিবার্যভাবে এবং শর্তহীনভাবে অনুগমন করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্য বলে। কিন্তু যেকোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা যায় না। কারণ হচ্ছে কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা। কার্যের আগে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। তার মধ্যে যে ঘটনাটি অব্যবহিত আগে ঘটেছে, তাকেই কারণ বলে ধরতে হবে। যেমন- কৃষক জমিতে সার প্রয়োগ করল এবং তারপর ভালো ফসল ফলানো। এক্ষেত্রে সার ব্যবহারকেই ভালো ফসল হওয়ার কারণ। মনে করা যায় না। কেননা সার জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করেছে মাত্র যে কারণে ভালো ফসল ফলেছে। তাহলে এখানে ভালো ফসল ফলার সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা হচ্ছে জমির উর্বরতা বৃদ্ধি। কিন্তু একে উপেক্ষা করে যদি দূরবর্তী শর্ত সার প্রয়োগকে ভালো ফসল ফলার কারণ মনে করা হয় তাহলে একটি দূরবর্তী শর্তকে কারণ মনে করা দোষ ঘটবে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ নতুন পোশাককে দূর্ঘটনার, কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে নতুন পোশাক পরিধান করা দুর্ঘটনা কার্যের কোনো কারণ হতে পারে না। দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ নিহিত আছে। হতে পারে সেটি চালকের অসতর্কতা, জ্ঞানের অভাব বা গাড়ির কোনো ত্রুটির কারণে ঘটতে •পারে। এখানে দূরবর্তী শর্তকে কারণ উল্লেখ করা হয়েছে। পরিশেষে বলা যায়, যেকোনো পূর্ববর্তী ঘটনাই কার্যের কারণ নয়, উদ্দীপকের আলোকে তা প্রতীয়মান হয়েছে।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
"যেকোনো পূর্ববর্তী ঘটনাই কার্যের কারণ নয়।"- দৃশ্যকল্প-২ এর আলোকে তা…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: নতুন পোশাক পরিধান করে গাড়িতে আরোহণের পরপরই গাড়িটি দুর্ঘটনার কবলে পতিত হলো। সুতরাং নতুন পোশাকই দুর্ঘটনার কারণ।Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

