কারণ কার্যের সাক্ষাত পূর্ববর্তী ঘটনা কেন?
উত্তর: কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা। কেননা কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ সবসময় আগে আসে এবং কার্য পরে আসে। অর্থাৎ কারণ হলো অগ্রগামী ঘটনা এবং কার্য হলো অনুগামী ঘটনা। যেমন- বাস দুর্ঘটনায় একটা লোকের পা ভেঙে গেল। এখানে বাস দুর্ঘটনা হলো 'কারণ'। কেননা ঘটনাটি আগে ঘটেছে। আর পা ভাঙার দৃষ্টান্তটি হলো 'কার্য' কেননা ঘটনাটি পরে ঘটেছে। অর্থাৎ 'বাস দুর্ঘটনা' পূর্ববর্তী ঘটনা এবং 'পা ভাঙা' পরবর্তী ঘটনা। এজন্যই কারণকে কার্যের পূর্ববর্তী ঘটনা বলা হয়।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
কারণ কার্যের সাক্ষাত পূর্ববর্তী ঘটনা কেন?
উত্তর

