উদ্দীপকে নির্দেশিত বিষয়টির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তথা বহুকারণ সমন্বয়বাদ বিষয়টি যথার্থ। কার্য-কারণ সম্পর্ক নির্ণয় আরোহ অনুমানের আকারগত ভিত্তির একটি গুরুত্বপূর্ণ দিক। কার্য-কারণ নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্যেরই কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটে না। তবে স্বাভাবিকভাবে আমরা ধরে নেই যে, প্রত্যেক কার্যের একটি কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। এভাবে যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একসাথে বহুকারণ সমন্বয় বলে। আর এই সম্পর্কিত মতবাদকে বহুকারণ সমন্বয়বাদ বলে। অর্থাৎ বহুকারণ সমন্বয় হলো কতগুলো কারণের সমষ্টি যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে। আরোহ অনুমানে বহুকারণবাদের ধারণাটি একটি ভ্রান্ত ধারণা। এটি বিজ্ঞানসম্মত কোনো মতবাদ নয়। তাই এই ধারণাকে এড়িয়ে যেতেই যুক্তিবিদ্যায় বহুকারণ সমন্বয়বাদ মতবাদের উদ্ভব হয়েছে। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বহুকারণ সমন্বয় মতবাদটি আরোহ অনুমানের কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে একটি যথার্থ মতবাদ হিসেবে বিবেচিত।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টির যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

